Hidden Stories (বাংলা)

বাঙালিকে ইলিশের কাঁটা বেছে খাইয়ে দেবেন স্মৃতি ইরানি? ভোট-বঙ্গে ফের মৎস্য-রঙ্গ!

কলকাতা: বাঙালির পাতে নাকি আর মাছই থাকবে না! বাংলায় বিজেপি ক্ষমতায় এলে স্রেফ 'ঘাস-পাতা' খেয়েই দিন কাটাতে হবে! তৃণমূল কংগ্রেসের এহেন লাগাতার প্রচারের পাল্টা জবাব দিতে গিয়ে এবার যেন পুরোদস্তুর ‘বাঙালি গিন্নি’ হয়ে উঠলেন স্মৃতি ইরানি। বুধবার এ রাজ্যের প্রচারের ময়দান থেকে তিনি বলেন, “ইলিশ মাছ নিয়ে আসুন। আমি নিজে বেছে খাইয়ে দিচ্ছি!” অর্থাৎ, আমিষ খাওয়া নিয়ে বিরোধীদের তোলা অভিযোগকে এক নিমেষেই যেন তুড়ি মেরে উড়িয়ে দিতে চাইলেন তিনি।[TECHTARANGA-POST:8022]তৃণমূল বরাবর অভিযোগ করে এসেছে, বিজেপি ক্ষমতায় এলে বঙ্গবাসীর খাদ্যভ্যাস বদলে দেওয়া হবে। কিন্তু, পয়লা বৈশাখে প্রচারে এসে স্মৃতি ইরানি শুধু মাছ খাওয়ার আশ্বাসই দিলেন না, বরং মমতার সরকারকে বিঁধে বললেন, রাজ্যে মাছের উৎপাদন কেন এত কম? কেনভিন রাজ্য থেকে মাছ আমদানি করতে হচ্ছে? প্রধানমন্ত্রীর সুরেই স্মৃতি মনে করিয়ে দিলেন, তৃণমূলের অসহযোগিতায় ‘পিএম মৎস্য সম্পদ’ যোজনার সুফল পাচ্ছেন না বাংলার মৎস্যজীবীরা।[TECHTARANGA-POST:8019]এদিন ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ প্রকাশের অনুষ্ঠানে স্মৃতির পাশেই ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে স্মৃতি যখন ইলিশের কাঁটা বেছে বাঙালিকে খাওয়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন, শুভেন্দু তখন দিলেন ‘লভ জিহাদ’ নির্মূলের ডাক। বাঙালি হিন্দুদের ‘হোমল্যান্ড’ রক্ষা আর মহিলাদের উপর হওয়া অত্যাচার রুখতে শুভেন্দুর কড়া বার্তা - "সব সাফ করে দেব!"[TECHTARANGA-POST:8010]তবে, ভোটের প্রচারে এসে কেবল বাঙালির খাদ্যতালিকা নয়, স্মৃতি সুর চড়ালেন অন্য়ান্য ইস্যু নিয়েও। কিছুটা যেন কটাক্ষের সুরেই তিনি বলেন, "মাছ নিয়ে আলোচনা না করে বাংলায় নারীনিরাপত্তা আর দুর্নীতি নিয়ে কথা হোক।" আর জি কর কাণ্ডে 'অভয়া'-র মা রত্না দেবনাথকে পানিহাটি থেকে প্রার্থী করেছে বিজেপি। স্মৃতির অভিযোগ, তাঁকে সামাজিকভাবে বহিষ্কার করেছে তৃণমূলের লোকজন।[TECHTARANGA-POST:7992]মাছ নিয়ে বাঙালির আবেগ চিরকালই প্রশ্নাতীত। এই প্রেক্ষাপটে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পাতে আমিষ’ রক্ষার লড়াই, অন্যদিকে স্মৃতির ‘ইলিশ বাছার’ চ্যালেঞ্জ - ভোটের মুখে বাংলার রাজনীতি কি তবে এখন মাছের কাঁটা বাছার মতোই জটিল হয়ে উঠল? নাকি স্মৃতি ইরানির এই দাওয়াই বঙ্গবাসীর মন জয় করে নেবে? উত্তর মিলবে ৪ মে!

বাঙালিকে ইলিশের কাঁটা বেছে খাইয়ে দেবেন স্মৃতি ইরানি? ভোট-বঙ্গে ফের মৎস্য-রঙ্গ!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার