Hidden Stories (বাংলা)

‘গণতন্ত্রে হিংসার জায়গা নেই’, ‘বন্ধু’ ট্রাম্পের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করে কড়া বার্তা মোদীর

ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হওয়া ভয়াবহ হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাতের এই ঘটনায় বিশ্বজুড়ে শোরগোল পড়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সমাজমাধ্যমে সরব হন ভারতের প্রধানমন্ত্রী। [TECHTARANGA-POST:8411]ট্রাম্পের সঙ্গে মোদীর ব্যক্তিগত সখ্য দীর্ঘদিনের, তাই এই কঠিন সময়ে 'বন্ধু' ট্রাম্পের জন্য উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সকলেই সুস্থ ও অক্ষত আছেন জেনে তিনি আশ্বস্ত। একইসঙ্গে প্রধানমন্ত্রী কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছেন যে, সুস্থ গণতন্ত্রে হিংসার কোনও স্থান থাকতে পারে না এবং এই ধরনের ঘৃণ্য অপরাধের কঠোর নিন্দা হওয়া উচিত।[TECHTARANGA-POST:8417]হোয়াইট হাউসের এই নৈশভোজে প্রায় ২,৬০০ জন বিশিষ্ট অতিথির উপস্থিতিতে বন্দুকবাজের হামলা মার্কিন নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার রূপটি প্রকাশ করে দিয়েছে। তবে ঘটনার নেপথ্যে থাকা আন্তর্জাতিক ষড়যন্ত্রের জল্পনা হটিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন, এই হামলার সঙ্গে ইরানের কোনও সম্পর্ক নেই, বরং এটি একটি ‘লোন উলফ’ হামলা। ইরান যুদ্ধের উত্তেজনার আবহেও প্রধানমন্ত্রী মোদী যেভাবে দ্রুততার সঙ্গে ট্রাম্পের প্রতি সংহতি প্রকাশ করেছেন, তা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোদী আবারও প্রমাণ করলেন যে, সংকটের মুহূর্তে ভারতের অবস্থান সবসময় সন্ত্রাস ও হিংসার বিরুদ্ধে।

‘গণতন্ত্রে হিংসার জায়গা নেই’, ‘বন্ধু’ ট্রাম্পের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করে কড়া বার্তা মোদীর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার