Hidden Stories (বাংলা)

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা থেকে ‘পিছু হটলেন’ ট্রাম্প! পাঁচদিনের বিরতি ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

ওয়াশিংটন: পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা কি আপাতত কিছুটা প্রশমিত হতে চলেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় তেমনই ইঙ্গিত মিলছে। ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলার যে ৪৮ ঘণ্টার চরম সময়সীমা ট্রাম্প বেঁধে দিয়েছিলেন, সোমবার তা শেষ হওয়ার ঠিক আগেই পাঁচদিনের জন্য সেই পরিকল্পনা স্থগিত রাখার নির্দেশ দিলেন তিনি। ট্রাম্পের দাবি, দুই দেশের মধ্যে "ফলপ্রসূ আলোচনা" চলছে। যদিও ট্রাম্পের ঘোষণা আদৌ কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে সর্বদাই প্রশ্নের অবকাশ থেকে যায়। [TECHTARANGA-POST:7531]সোমবার বিকেলে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ পর পর দু'টি পোস্টে ট্রাম্প জানান, পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতা নিরসনে গত দু’দিন ধরে ইরান ও আমেরিকার মধ্যে গভীর ও গঠনমূলক আলোচনা শুরু হয়েছে। তিনি বলেন, "আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, খুব ভালো এবং ইতিবাচক আলোচনা চলছে, যা আগামী সপ্তাহজুড়ে চলতে পারে।" এই আলোচনার স্বার্থেই আগামী পাঁচদিন মার্কিন প্রতিরক্ষা দফতরকে (যাকে ট্রাম্প ‘যুদ্ধ দফতর’ বলে সম্বোধন করেছেন) হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।উল্লেখ্য, দু’দিন আগে হরমুজ প্রণালীতে ইরানের ‘বাধা’ সরাতে তেহরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন ট্রাম্প। হুমকি দিয়েছিলেন, প্রণালী সকলের জন্য না খুললে ইরানের বিদ্যুৎ পরিকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে। তবে, ইরানও দমে যায়নি। পাল্টায় তারা জানিয়েছিল, হামলা হলে পশ্চিম এশিয়ায় মার্কিন সব তথ্যপ্রযুক্তি কেন্দ্র ও জল পরিশোধন কেন্দ্রে তারা আক্রমণ চালাবে। এমনকী, পারস্য উপসাগরে মাইন পোঁতার হুঁশিয়ারিও দেয় তেহরান। ইরানের সংবাদমাধ্যমগুলির দাবি, তেহরানের এই অনড় অবস্থানের কারণেই ট্রাম্প পিছু হটতে বাধ্য হয়েছেন।[TECHTARANGA-POST:7532]মজার বিষয় হল, ট্রাম্প আলোচনার কথা বললেও ইরানের পক্ষ থেকে সরকারিভাবে এমন কোনও আলোচনার খবর স্বীকার করা হয়নি। উল্টে কাবুলে অবস্থিত ইরান দূতাবাস দাবি করেছে, তেহরানের কড়া সতর্কবার্তার মুখে ট্রাম্প নতি স্বীকার করেছেন। এই উত্তপ্ত পরিস্থিতির উপর নজর রাখছে ভারতও। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নয়াদিল্লি এই ঘটনাপ্রবাহের উপর সজাগ দৃষ্টি রাখছে।ট্রাম্প স্পষ্ট করেছেন, এই বিরতি ‘সাময়িক’। আলোচনার টেবিলে কতটা কথাবার্তা অগ্রগতি হয়, তার উপরই নির্ভর করছে আমেরিকার পরবর্তী পদক্ষেপ।

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা থেকে ‘পিছু হটলেন’ ট্রাম্প! পাঁচদিনের বিরতি ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার