Hidden Stories (বাংলা)

বাংলাদেশি সন্দেহে বেঙ্গালুরুতে আটক ১৮ জন

হাওড়া ও বেঙ্গালুরু: যথাযথ নথিপত্রহীন ১৮ জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করল বেঙ্গালুরু পুলিশ। ধৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও কয়েকটি শিশুও রয়েছে। মঙ্গলবার ডাউন বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে করে ধৃতদের হাওড়া স্টেশনে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে খবর, পরিচয় সুনিশ্চিত করার পর তাঁদের বাংলাদেশে 'পুশ-ব্যাক' করার বা ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।জানা গিয়েছে, আটক হওয়া এই ব্যক্তিরা বিগত বেশ কিছু সময় ধরেই বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছিলেন। সম্প্রতি তাঁদের গতিবিধি নিয়ে পুলিশের সন্দেহ হয়। এরপর স্থানীয় পুলিশ প্রশাসন তল্লাশি চালিয়ে তাঁদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা ভারতে বসবাসের জন্য প্রয়োজনীয় কোনও বৈধ নথিপত্র বা পাসপোর্ট দেখাতে পারেননি।মঙ্গলবার ধৃতদের নিয়ে পুলিশ দুরন্ত এক্সপ্রেস হাওড়া স্টেশনে পৌঁছলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তার খাতিরে জিআরপি এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরা এলাকাটি ঘিরে রাখেন। পুলিশি পাহারায় তাঁদের ট্রেন থেকে নামিয়ে পরবর্তী প্রক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হয়।এই ঘটনার পর বেঙ্গালুরুসহ ভারতের বিভিন্ন মেট্রো শহরে পরিযায়ী শ্রমিকদের নথিপত্র যাচাইয়ের বিষয়ে প্রশাসন আরও কড়াকড়ি শুরু করেছে। অনুপ্রবেশ রুখতে সীমান্ত এলাকাতেও নজরদারি বাড়ানোর কথা ভাবছে সংশ্লিষ্ট দফতর।

বাংলাদেশি সন্দেহে বেঙ্গালুরুতে আটক ১৮ জন

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার