Hidden Stories (বাংলা)

পরিবারের অজ্ঞাতেই হাসপাতাল স্থানান্তরের ছক! ইমরান খানের স্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগ পাকিস্তানে

আদিয়ালা জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই (PTI) সুপ্রিমো ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। অভিযোগ উঠেছে, তাঁর পরিবারকে অন্ধকারে রেখেই গোপনে তাঁকে জেল থেকে হাসপাতালে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে শাহবাজ শরিফ সরকার। এই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ।বিনা চিকিৎসায় ৭৩ বছর বয়সি ইমরানের ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়েছে বলে দাবি করা হয়েছে। ২০২৬-এর জানুয়ারিতে একটি অস্ত্রোপচার হলেও তা গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ পরিবারের।পিটিআই-এর দাবি, পরিবারের সম্মতি ছাড়া ইমরানকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা মৌলিক অধিকার ও আইনি বিধানের গুরুতর লঙ্ঘন। এতে তাঁর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।ইমরানের স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে ইতিমধ্যেই পাকিস্তানের সুপ্রিম কোর্ট একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে। এদিকে, গত শুক্রবার থেকে ইমরানের সঠিক চিকিৎসার দাবিতে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ ও ধরনায় সামিল হয়েছে বিরোধী শিবির। বিরোধীদের হুঁশিয়ারি—ইমরানকে হাসপাতালে ভর্তি না করা পর্যন্ত এই আন্দোলন থামবে না।পাক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইমরানের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হচ্ছে। তবে তাঁর দল ও পরিবারের আশঙ্কা, চিকিৎসার নামে কোনো 'গোপন অভিসন্ধি' নেই তো?কাশ্মীর থেকে করাচি—ইমরান ইস্যুতে এখন তোলপাড় গোটা পাকিস্তান। আগামীর দিনগুলোতে এই রাজনৈতিক লড়াই কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

পরিবারের অজ্ঞাতেই হাসপাতাল স্থানান্তরের ছক! ইমরান খানের স্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগ পাকিস্তানে

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার