Hidden Stories (বাংলা)

Imtiaz Ali: বিদেশি পাত্র থেকে ‘দেশি মুণ্ডা’! মেয়ের বাগদানে ইমতিয়াজের পোস্ট, কেমন সাজলেন ইদা-কৃষ?

নরওয়ের মনোরম সমুদ্রসৈকতে শুরু হয়েছিল নতুন অধ্যায়ের ইঙ্গিত। পাহাড়-সমুদ্রের মাঝে হাঁটু গেড়ে বসে ইদার হাতে আংটি পরিয়েছিলেন কৃষ আগরওয়াল। এবার সেই সম্পর্ক আরও এক ধাপ এগোল। মুম্বইয়ে পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন করলেন ইদা এবং কৃষ। মেয়ের জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন ইমতিয়াজ আলি।[TECHTARANGA-POST:12922]২২ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে ইদা ও কৃষের বাগদানের একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায় দুজন দুজনকে আংটি পরিয়ে দিচ্ছেন। বিশেষ অনুষ্ঠানে ইদার সাজ বেশ নজর কেড়েছে। পরনে ছিল বেবি পিঙ্ক রঙের একটি শাড়ি। অন্যদিকে কৃষকে দেখা গিয়েছে কালো শেরওয়ানিতে। নরওয়ের সৈকতে তাঁকে দেখা গিয়েছিল বিদেশি পাত্রের অবতারে। এবার মুম্বইয়ের বাগদানে সেই কৃষকেই যেন একেবারে ‘দেশি মুণ্ডা’ লুকে পাওয়া গেল।[TECHTARANGA-POST:12919]মেয়ের বাগদানের ছবি পোস্ট করে ইমতিয়াজ লিখেছেন, ‘সদ্য বাগদান সম্পন্ন করল কৃষ আগরওয়াল ও ইদা। আপনাদের আশীর্বাদ কাম্য়।’ দের আশীর্বাদ কাম্য।” পোস্টের পরেই নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী এবং তারকারা। তবে এই প্রেমকাহিনির অন্যতম স্মরণীয় মুহূর্ত নরওয়ের সেই প্রস্তাব। ইদার হাতে ঝলমল করছিল হিরের আংটি। এবার তাঁরা আনুষ্ঠানিকভাবে কবে বিয়ে করেন, তা এখনও প্রকাশ্যে আসেনি। 

Imtiaz Ali: বিদেশি পাত্র থেকে ‘দেশি মুণ্ডা’! মেয়ের বাগদানে ইমতিয়াজের পোস্ট, কেমন সাজলেন ইদা-কৃষ?