Hidden Stories (বাংলা)

৬০০ কোটির সাইবার জালিয়াতি! নিউ টাউনের হোটেলের সামনে থেকে গ্রেফতার শিল্পপতি পবন রুইয়া

কলকাতা: রাজ্যে ফের বড়সড় আর্থিক কেলেঙ্কারির পর্দাফাঁস! ৬০০ কোটি টাকার বিশাল অঙ্কের সাইবার প্রতারণা মামলায় গ্রেফতার হলেন বিশিষ্ট শিল্পপতি পবন রুইয়া। মঙ্গলবার নিউ টাউনের একটি হোটেলের সামনে থেকে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ দমন শাখা তাঁকে জালে তুলেছে! ২০২৪ সালে ইকো পার্ক থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতেই এই কড়া পদক্ষেপ করল পুলিশ।[TECHTARANGA-POST:7727]তদন্তকারীদের দাবি, দেশজুড়ে চলা বিভিন্ন অনলাইন জালিয়াতির টাকা পবন রুইয়া এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত। প্রাথমিক তদন্তে ৩১৫ কোটি টাকার হদিস পাওয়ার পর, গত নভেম্বর মাসে সাইবার সেল স্বতঃপ্রণোদিত হয়ে পবনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। অভিযোগ হল, পবন ও তাঁর পরিবারের নামে একাধিক ভুয়ো বা সেল কোম্পানি খোলা হয়েছিল। প্রতারণার টাকা এই কোম্পানিগুলির অ্যাকাউন্টে সরিয়ে রাখা হত। এই পুরো কর্মকাণ্ড পরিচালিত হত কলকাতার সৈয়দ আমির আলি অ্যাভিনিউয়ের রুইয়া সেন্টার থেকে।তদন্তে পবন ছাড়াও তাঁর ছেলে রাঘব এবং মেয়ে পল্লবীর নাম জড়িয়েছে। যদিও তাঁরা আগেই কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন। কিন্তু, জেলা আদালতে পাসপোর্ট জমা রাখার শর্ত দিয়েছিল আদালত। ১৯০০-এর বেশি ভুক্তভোগী ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের (NCRP) মাধ্যমে রুইয়া পরিবারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। পুলিশের দাবি, সব মিলিয়ে প্রতারণার অঙ্ক অন্তত ৬০০ কোটি টাকা।[TECHTARANGA-POST:7720]পবন রুইয়ার সহ্গে আইনি লড়াইয়ের ইতিহাস নতুন নয়। এর আগে ২০১৬ সালে জেসপ কারখানা থেকে রেল সরঞ্জাম চুরির মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। বাম আমলে ডানলপ কারখানার মালিকানা পেয়েছিলেন তিনি। যা পরবর্তীকালে বন্ধ হয়ে যায়। এবার সাইবার অপরাধের দায়ে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ।আজকের এই গ্রেফতারি কি বড় কোনও আন্তর্জাতিক প্রতারণা চক্রের হদিস দেবে? উত্তরের অপেক্ষায় তদন্তকারীরা।

৬০০ কোটির সাইবার জালিয়াতি! নিউ টাউনের হোটেলের সামনে থেকে গ্রেফতার শিল্পপতি পবন রুইয়া

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার