Hidden Stories (বাংলা)

ভারত-ফ্রান্স মৈত্রীর নতুন অধ্যায়: মুম্বইয়ে মোদী-মাক্রোঁ মেগা বৈঠক!

ভারত সফরে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। সোমবার মধ্যরাতে স্ত্রী ব্রিজেতকে নিয়ে বাণিজ্যনগরী মুম্বইয়ে পা রাখলেন তিনি। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এবং রাজ্যপাল আচার্য দেবরাট।বিমান থেকেই মোদীকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে মাক্রোঁ লেখেন, "আমাদের বোঝাপড়াকে আরও এগিয়ে নিয়ে যাব।" পাল্টা জবাবে মোদীও তাঁকে স্বাগত জানিয়ে বন্ধুত্বের বার্তা দেন। আজ বিকেলে দুই রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন। একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতাপত্র (MoU) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ৩ লক্ষ ২৫ হাজার কোটি টাকার বিনিময়ে আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। ২০১৭ সালে প্রেসিডেন্ট হওয়ার পর এটি মাক্রোঁর চতুর্থ ভারত সফর। মুম্বইয়ের পর তিনি দিল্লিতে AI সম্মেলনে যোগ দেবেন। প্রতিরক্ষা থেকে প্রযুক্তি— দুই দেশের এই 'কৌশলগত বন্ধুত্ব' আগামী দিনে কোন উচ্চতায় পৌঁছায়, এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।হিডেন স্টোরিজ নিউজ

ভারত-ফ্রান্স মৈত্রীর নতুন অধ্যায়: মুম্বইয়ে মোদী-মাক্রোঁ মেগা বৈঠক!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার