Hidden Stories (বাংলা)

এক দশকে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলারের আর্থিক সাহায্য ভারতের! লোকসভায় দ্বিপাক্ষিক সম্পর্কের খতিয়ান দিলেন বিদেশ প্রতিমন্ত্রী

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েন নিয়ে জল্পনার মাঝেই প্রতিবেশী রাষ্ট্রের প্রতি নয়াদিল্লির আর্থিক সহযোগিতার বড়সড় খতিয়ান পেশ করা হলো লোকসভায়। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, গত এক যুগে অর্থাৎ ২০১৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতকে মোট ৬.৫ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে ভারত। তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুর কেন্দ্রের ডিএমকে (DMK) সাংসদ টি আর বালুর এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য জানান তিনি।প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের মূল মন্ত্র হলো 'প্রতিবেশী প্রথম' এবং 'জনগণকেন্দ্রিক উন্নয়ন'। ২০১৪ সাল থেকে দুটি বড় 'লাইন অব ক্রেডিট' (Line of Credit)-এর মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ সাহায্য করা হয়েছে। এর পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং সাধারণ মানুষের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকল্পভিত্তিক অনুদানও অব্যাহত রেখেছে নয়াদিল্লি।[TECHTARANGA-POST:7497]সাংসদ টি আর বালু জানতে চান, ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানোর (Transshipment) সুবিধা যা গত বছরের শুরুতে বাতিল করা হয়েছিল, তা পুনর্বিবেচনার কোনও পরিকল্পনা সরকারের আছে কি না। এর উত্তরে প্রতিমন্ত্রী জানান, ইতিপূর্বে যখন এই সুবিধা দেওয়া হয়েছিল, তখন ভারতীয় পণ্যের চেয়ে বাংলাদেশি পণ্যকে অগ্রাধিকার দেওয়া হয়নি। তবে বর্তমানে নীতি পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সমস্ত দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।[TECHTARANGA-POST:7495]সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে কি কোনও তিক্ততা তৈরি হয়েছে? সাংসদের এই প্রশ্নের উত্তরে ভারত সরকার স্পষ্ট করেছে যে, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর এবং তা ঐতিহাসিক, ভৌগোলিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। নয়াদিল্লি ধারাবাহিকভাবে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দুই দেশের উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও প্রাতিষ্ঠানিক আলোচনা চালিয়ে যেতে ভারত সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলেও ভারত তার উন্নয়নমূলক সহযোগিতা জারি রেখে প্রতিবেশী রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিত করতে চাইছে।

এক দশকে বাংলাদেশে ৬.৫ বিলিয়ন ডলারের আর্থিক সাহায্য ভারতের! লোকসভায় দ্বিপাক্ষিক সম্পর্কের খতিয়ান দিলেন বিদেশ প্রতিমন্ত্রী

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার