Hidden Stories (বাংলা)

BCCI: ২৬ দিনে একের পর এক ম্যাচ, ৬৯ ক্রিকেটার! ভারতীয় ক্রিকেট নিয়ে কী পরিকল্পনা বিসিসিআইয়ের?

ভারতীয় ক্রিকেটে সুযোগের দরজা খুললেই সেখানে দাঁড়িয়ে থাকেন একাধিক দাবিদার। জাতীয় দলের একজন ক্রিকেটার কোনও কারণে না খেললে তাঁর জায়গা নেওয়ার মতো বিকল্প দেশে কম নেই। তার বড়  প্রমাণ মিলতে চলেছে আগামী কয়েক সপ্তাহেই। কারণ, মাত্র ২৬ দিনের মধ্যে একের পর এক আন্তর্জাতিক এবং ঘরোয়া মঞ্চে খেলতে নামবেন ভারতের ৬৯ জন ক্রিকেটার।[TECHTARANGA-POST:12692]২২ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর ভারতীয় ক্রিকেটের ক্যালেন্ডার কার্যত ঠাসা। কোথাও দ্বিপাক্ষিক সিরিজ, কোথাও এশিয়ার মঞ্চ, আবার কোথাও ঘরোয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচ। শুধু তাই নয়, বিভিন্ন ফরম্যাটে খেলবে আলাদা আলাদা দল। আর সবচেয়ে নজরকাড়া বিষয়, এই সব প্রতিযোগিতায় বিসিসিআইয়ের বেছে নেওয়া স্কোয়াডগুলিও প্রায় সম্পূর্ণ আলাদা। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর জাপানের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ রয়েছে। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়ান গেমস। সেখানে টি-টোয়েন্টি ফরম্যাটে নামবে সম্পূর্ণ ভিন্ন একটি ভারতীয় দল। এশিয়ান গেমসের পরই আবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। একই সময়ে ২৮ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে মাঠে নামবে ভারত ‘এ’। সেই সিরিজে টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটই রয়েছে।[TECHTARANGA-POST:12666]১ অক্টোবর থেকে শুরু হবে ইরানি কাপ। রনজি চ্যাম্পিয়ন জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলবে অবশিষ্ট ভারতীয় দল। দেশ-বিদেশ মিলিয়ে মোট ১৫টি ভেন্যুতে হবে এই ম্যাচগুলি। আর সব দল মিলিয়ে ক্রিকেটারের সংখ্যা দাঁড়াচ্ছে ৬৯। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে দলে রয়েছেন শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকারা। অন্যদিকে টি-টোয়েন্টি দলে দেখা যাবে শ্রেয়স আইয়ার, অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীদের। এশিয়ান গেমসের দলেও যোগ হবে জশপ্রীত বুমরাহ-সহ আরও তিন ক্রিকেটার। ইরানি কাপেও তারকার অভাব নেই। আবার ভারত ‘এ’ দলের হয়ে মাঠে নামবেন দেবদত্ত পাড়িক্কল এবং সাই সুদর্শনের মতো পরিচিত মুখ। এছাড়াও তাঁদের সঙ্গে সুযোগ পেয়েছেন অংশুল কাম্বোজ, তুষার দেশপাণ্ডের মতো উঠতি ক্রিকেটাররাও।

BCCI: ২৬ দিনে একের পর এক ম্যাচ, ৬৯ ক্রিকেটার! ভারতীয় ক্রিকেট নিয়ে কী পরিকল্পনা বিসিসিআইয়ের?