ককরোচের পর এবার ‘রিজার্ভেশন হটাও আন্দোলন’! সোশাল মিডিয়ায় ঝড় তুলছে নতুন সংগঠন
ককরোচ জনতা পার্টির আন্দোলন সফল হয়েছে। নিট ইস্যুতে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দেশ জুড়ে আলোড়ন তুলেছিল সিজেপি। তাদের সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় যেন একের পর এক নতুন ‘আন্দোলন’-এর জন্ম হচ্ছে। ককরোচ, ই-২০র পর এবার নেটদুনিয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ‘রিজার্ভেশন হটাও আন্দোলন’ (RHA)। খুব কম সময়েই ইনস্টাগ্রামে তাদের ফলোয়ারের সংখ্যা ৫.৬ মিলিয়ন ছাড়িয়েছে, যা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।[TECHTARANGA-POST:11315]ইনস্টাগ্রামে RHA-র ১০০টিরও বেশি পোস্ট রয়েছে। প্রোফাইলে ড. বি. আর. আম্বেদকরের বিখ্যাত আহ্বান, “Educate, Agitate, Organize” উল্লেখ করা হয়েছে। পাশাপাশি হিন্দিতে লেখা রয়েছে, “সারি জাতি এক সমান, মেরা বস ইয়ে দেশ মহান”, অর্থাৎ জাতিভেদ নয়, সমতার ভিত্তিতেই দেশ গড়ার বার্তা। সংগঠনের দাবি, তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তবে তাদের প্রতিষ্ঠাতা বা পরিচালকদের পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। বিভিন্ন পোস্টে তারা সংরক্ষণ নীতির সমালোচনা করে দাবি করেছে। তাদের বক্তব্য, জাতের বদলে মেধার ভিত্তিতে সকলকে সমান সুযোগ দেওয়া উচিত।[TECHTARANGA-POST:11313]উল্লেখ্য, শুরুর দিকে ব্যঙ্গধর্মী সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে ককরোচ জনতা পার্টি। কিন্তু নিট প্রশ্নফাঁস ইস্যুতে তাদের আন্দোলন ব্যাপক জনসমর্থন পায়। সেই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক নতুন সংগঠনের উত্থান চোখে পড়ছে। শুধু RHA-ই নয়, সম্প্রতি আলোচনায় এসেছে ‘E20 জনতা পার্টি’-ও। ইথানল মিশ্রিত E20 পেট্রোল নিয়ে মানুষের অসন্তোষকে সামনে রেখে এই সংগঠনের আত্মপ্রকাশ। তবে এই সংগঠনের নেপথ্যেও কারা রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।