Hidden Stories (বাংলা)

কোভিড টিকা দিয়ে বাবাকে ‘খুন’ করা হয়েছিল! ৪ বছর পর বিস্ফোরক শেন ওয়ার্নের ছেলে

মেলবোর্ন: ক্রিকেট দুনিয়াকে স্তব্ধ করে দিয়ে ২০২২ সালে থাইল্যান্ডের এক রিসর্টে মৃত্যু হয়েছিল কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের। ময়নাতদন্তের রিপোর্টে হার্ট অ্যাটাককের ফলে ঘটা স্বাভাবিক মৃত্যু বলা হলেও, চারবছর পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন ওয়ার্নের ছেলে জ্যাকসন। তাঁর দাবি, ওয়ার্নের মৃত্যুর জন্য দায়ী অস্ট্রেলিয়া সরকার এবং তাদের বাধ্যতামূলক কোভিড টিকা![TECHTARANGA-POST:8001]সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে জ্যাকসন জানান, তিনি নিশ্চিত যে তাঁর বাবার অকালমৃত্যুর পিছনে রয়েছে কোভিড ভ্যাকসিনের ভূমিকা। জ্যাকসনের কথায়, “বাবার হয়তো আগে থেকে ছোটখাটো শারীরিক সমস্যা ছিল। কিন্তু, ভ্যাকসিন সেই সমস্যাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। খবরটা শোনার পর আমার প্রথম এটাই মনে হয়েছিল যে - বাবার মৃত্যুর জন্য সরকার দায়ী। কারণ, সরকারই টিকা নেওয়া বাধ্যতামূলক করেছিল।”[TECHTARANGA-POST:8000]ওয়ার্নের মৃত্যুর পর তাঁর ঘর থেকে যৌন উত্তেজক ওষুধ (ভায়াগ্রা) উদ্ধার হওয়া বা মাত্রাতিরিক্ত মদ্যপান নিয়ে অনেক জল্পনা হয়েছিল। কিন্তু, জ্যাকসন সেইসব তত্ত্ব উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, সরকারি নিয়মে বাধ্য হয়েই শেন ওয়ার্ন কোভিড টিকার তিন-চারটি ডোজ নিয়েছিলেন। জ্যাকসনের দাবি, “বাবা তখন যথেষ্ট ফিট ছিলেন। অনেকে বাবার চেয়ে বেশি ধূমপান বা মদ্যপান করেও বহাল তবিয়তে বেঁচে আছেন। তাহলে বাবার ক্ষেত্রে এমনটা কেন হল?”[TECHTARANGA-POST:7998]ওয়ার্নের জন্য রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য ও স্মরণসভার আয়োজন করেছিল ভিক্টোরিয়া প্রশাসন। জ্যাকসন জানিয়েছেন, সেই সময়ই তিনি সরকারের বিরুদ্ধে গর্জে উঠতে চেয়েছিলেন। কিন্তু, পরিস্থিতির গুরুত্ব বিচার করে তখন চুপ থাকাই শ্রেয় মনে করেছিলেন তিনি। জ্যাকসনের এই বয়ান প্রকাশ্যে আসতেই নতুন করে উত্তাল হয়ে উঠেছে ক্রিকেটবিশ্ব। তবে কি সত্যিই বিশ্বসেরা লেগ স্পিনারের বিদায়ের নেপথ্যে লুকিয়ে রয়েছে কোনও অজানা তথ্য? ময়নাতদন্তের রিপোর্ট অনলাইনে থাকলেও জ্যাকসনের এই নয়া ‘থিওরি’ চিকিৎসা ও রাজনৈতিক মহলে বড়সড় বিতর্ক উস্কে দিল।[TECHTARANGA-POST:7994]টেস্ট ক্রিকেটে ৭০৮ উইকেটের মালিক শেন ওয়ার্নের প্রয়াণ আজও ক্রিকেটপ্রেমীদের কাছে এক গভীর ক্ষত। তাঁর ছেলের এই বিস্ফোরক অভিযোগ সেই ক্ষতেই যেন নুনের ছিটে দিয়ে গেল!

কোভিড টিকা দিয়ে বাবাকে  ‘খুন’ করা হয়েছিল! ৪ বছর পর বিস্ফোরক শেন ওয়ার্নের ছেলে

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার