মমতার কেন্দ্রে মুসলিম বাজি হুমায়ুনের! ১৮২ আসনে লড়ছে ‘আম জনতা উন্নয়ন’ পার্টি, জোড়া কেন্দ্রে প্রার্থী খোদ হুমায়ুন
কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বড় চমক দিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীর। তাঁর নবগঠিত দল ‘আম জনতা উন্নয়ন’ পার্টির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে তিনি স্পষ্ট করে দিলেন যে, আসন্ন লড়াইয়ে রাজ্যের ১৮২টি আসনে প্রার্থী দিচ্ছে তাঁর দল। বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদহ জেলাকে পাখির চোখ করে বড়সড় রাজনৈতিক চাল চেলেছেন তিনি। তবে সবথেকে বড় চমক ভবানীপুর কেন্দ্রে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক অবাঙালি মুসলিম প্রার্থীকে লড়াইয়ে নামাচ্ছেন হুমায়ুন।[TECHTARANGA-POST:7408]শুভেন্দু অধিকারীর স্টাইলে এবার দু’টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন হুমায়ুন কবীর নিজেও। তবে নিজের পুরনো গড় ভরতপুর ছেড়ে তিনি এবার দাঁড়াচ্ছেন রেজিনগর ও নওদা বিধানসভা কেন্দ্র থেকে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, জয়ের বিষয়ে নিশ্চিত হতেই কি ভরতপুর ছেড়ে দুই নিরাপদ আসনের খোঁজ করলেন তিনি? যদিও হুমায়ুনের দাবি, দলকে সংগঠিত করতেই এই সিদ্ধান্ত।হুমায়ুনের প্রার্থী তালিকায় অন্যতম বড় নাম ইয়াসিন হায়দার। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাতা ইয়াসিন কান্দি থেকে জনতা উন্নয়ন পার্টির হয়ে ময়দানে নামছেন। এছাড়াও বর্ধমান পূর্বস্থলী উত্তর থেকে লড়বেন বাপন ঘোষ এবং বেহালা পূর্ব থেকে প্রার্থী করা হয়েছে অনুপম রোহদগীরকে।[TECHTARANGA-POST:7401]প্রথম দফার উল্লেখযোগ্য প্রার্থীদের তালিকা:কান্দি: ইয়াসিন হায়দার (ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাতা)বেলডাঙা: সৈয়দ আহমেদ কবীরমালদহ রতুয়া: রয়াল ইসলামমালতীপুর: আবদুল মিনাজ শেখবৈষ্ণবনগর: মুসকরা বিবিমানিকচক: আবু শইদসুজাপুর: নাসিমুল হকভরতপুর: সৈয়দ খুবাইব আমিন সাহেবফরাক্কা: ইমতিয়াজ মোল্লাহরিহরপাড়া: বিজয় শেখসাংবাদিক বৈঠকে হুমায়ুন কবীর জানিয়েছেন, আগামী ২২ তারিখ রবিবার দুপুর ১টা নাগাদ বাকি আসনগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, মিম-এর (AIMIM) সঙ্গেও কয়েকটি আসনে আসন সমঝোতা বা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাঙন ধরিয়ে শাসক ও বিরোধী— উভয় পক্ষকেই বিপাকে ফেলাই হুমায়ুনের মূল লক্ষ্য।