Hidden Stories (বাংলা)

যীশু–নীলাঞ্জনার সম্পর্কে কি সত্যিই ইতি?

কলকাতা: অভিনেতা যীশু সেনগুপ্ত এবং প্রযোজক নীলাঞ্জনা-র দাম্পত্য সম্পর্কে ফাটল ধরেছে—এ কথা দীর্ঘদিন ধরেই টলিপাড়ায় ‘ওপেন সিক্রেট’। বেশ কিছুদিন ধরেই তাঁরা আলাদা থাকছেন বলেও জানা যায়। দুই মেয়েকে নিয়ে কলকাতায় থাকছেন নীলাঞ্জনা, অন্যদিকে কাজের সূত্রে মূলত মুম্বইতেই থাকছেন যীশু। কলকাতায় এলেও তিনি বেশিরভাগ সময় দিদির বাড়িতেই থাকেন বলে ঘনিষ্ঠ মহলের দাবি।[TECHTARANGA-POST:6349]যদিও তাঁদের আইনি বিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে এতদিন প্রকাশ্যে কিছুই বলেননি কেউই। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনার একটি দীর্ঘ পোস্ট ঘিরে নতুন করে জোরালো হয়েছে বিচ্ছেদের জল্পনা। সরাসরি নাম না করলেও, তাঁর লেখায় স্পষ্ট ইঙ্গিত—একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।নীলাঞ্জনা লেখেন, “কিছু কিছু জিনিস শেষ হয় শুধুমাত্র এই জন্য নয় যে, সেটা অর্থহীন হয়ে পড়ে। কিছু জিনিস শেষ হয় কারণ সেগুলো শেষ হয়ে যায়। একটা অধ্যায়ের শেষ হল, শুধুই কৃতজ্ঞতা। আমি কৃতজ্ঞ কারণ আমি নিজেকে চিনতে শিখেছি… নিজের আত্মসম্মানবোধ সম্পর্কে সচেতন হয়েছি, নিজের আওয়াজ খুঁজে পেয়েছি।”দুই কন্যা সারা ও জারার কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, “আমি এখন নিজেই নিজের ভার বহন করতে পারি। আজ একটা অধ্যায় শেষ, কিন্তু আমি একেবারেই শূন্য নই। এই সিদ্ধান্ত আমাকে আরও স্বচ্ছতা, সাহস এবং নিজের প্রতি আস্থা দিয়েছে।”[TECHTARANGA-POST:6339]উল্লেখযোগ্যভাবে, এই পোস্টে নীলাঞ্জনা মন্তব্য করার অপশন বন্ধ রেখেছেন—যা নিয়েও নানা ব্যাখ্যা ঘুরছে।প্রসঙ্গত, এক সময় যীশু ও নীলাঞ্জনা একসঙ্গে প্রযোজনা সংস্থা চালাতেন। তবে ব্যক্তিগত সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার পর নীলাঞ্জনা আর যীশুর সঙ্গে কাজ করতে চাননি। দুই মেয়ের নামেই তিনি নতুন প্রযোজনা সংস্থা খুলে সেখান থেকেই ধারাবাহিক পরিচালনা করছেন। অন্যদিকে, যীশু সেনগুপ্তও সৌরভের সঙ্গে হাত মিলিয়ে আলাদা একটি প্রযোজনা সংস্থা খুলেছেন এবং সেখান থেকে নতুন কাজ শুরু করেছেন।সব মিলিয়ে, প্রকাশ্যে মুখ না খুললেও নীলাঞ্জনার এই সোশ্যাল মিডিয়া পোস্ট যীশু–নীলাঞ্জনার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে জল্পনাকে কার্যত আরও জোরালো করে তুলল।

যীশু–নীলাঞ্জনার সম্পর্কে কি সত্যিই ইতি?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার