Hidden Stories (বাংলা)

ত্রুটিপূর্ণ প্ল্যান পাশের অভিযোগ, ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে কালীচরণ

তারাতলা বিপর্যয়ের তদন্তে নতুন মোড়। ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায় একা নন, ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যান অনুমোদনের নেপথ্যে আরও প্রভাবশালী ব্যক্তির যোগ থাকতে পারে বলে আদালতে দাবি করল রাজ্য। সেই যুক্তি মেনে কালীচরণকে আগামী ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।[TECHTARANGA-POST:10314]শুক্রবার সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল আদালতে দাবি করেন, টাকার বিনিময়ে নিয়মবহির্ভূত ও ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যান পাশ করানো হতো। এই কাজের জন্য কালীচরণ একটি আলাদা টিমও তৈরি করেছিলেন বলে অভিযোগ। সেই টিমে কারা ছিলেন এবং তাঁর পিছনে কোনও প্রভাবশালী ব্যক্তির মদত ছিল কি না, তা খতিয়ে দেখছে বিশেষ তদন্তকারী দল (SIT)। [TECHTARANGA-POST:10267]তদন্তে প্রভাব পড়তে পারে, এই যুক্তিতে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। অন্যদিকে, কালীচরণের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে। সমস্ত নথি কলকাতা পুরসভার ওয়েবসাইটে রয়েছে। তাই অতিরিক্ত জিজ্ঞাসাবাদের কোনও প্রয়োজন নেই। তবে দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।রোড রেজ আর ইগোর লড়াইয়ে শেষ তরতাজা প্রাণপ্রসঙ্গত, বৃহস্পতিবার বিধানসভায় তারাতলা বিপর্যয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘কালী’-র নাম উল্লেখ করেন। তাঁর দাবি, কলকাতা পুরসভার একাধিক বিল্ডিং অনুমোদনের ক্ষেত্রে কালীচরণের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এরপর থেকেই তদন্তের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। [TECHTARANGA-POST:10281]সূত্রের খবর, ২০০৩ সালে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অর্জনের পর ভূমি রাজস্ব দপ্তরে যোগ দেন কালীচরণ। পরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পরীক্ষায় প্রথম হলেও পুলিশে যোগ দিয়ে তা ছেড়ে দেন। ২০১০ সাল থেকে কলকাতা পুরসভায় কাজ শুরু করেন তিনি। পরবর্তীতে তৎকালীন মেয়র পারিষদ ফিরহাদ হাকিমের আপ্ত সহায়ক এবং পরে ওএসডি হিসেবে দায়িত্ব পালন করেন। তদন্তকারীদের দাবি, সময়ের সঙ্গে পুরসভায় তাঁর প্রভাবও বাড়তে থাকে। এখন সেই প্রভাবের উৎস এবং নেপথ্যের যোগসূত্র খুঁজতেই তদন্তে জোর দিয়েছে সিট।

ত্রুটিপূর্ণ প্ল্যান পাশের অভিযোগ, ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে কালীচরণ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার