Hidden Stories (বাংলা)

মদে মেশানোর জল আনতে চায়নি ৯ বছরের শিশু, রাগের মাথায় আত্মীয় যা করল শুনলে শিউরে উঠবেন!

কাসগঞ্জ: ৩ মে, ২০২৬: মদে মেশানোর জল আনতে অস্বীকার করেছিল ৯ বছরের একরত্তি শিশু, আর সেই ‘অপরাধে’ তাকে গুলি করে খুনের অভিযোগ উঠল এক আত্মীয়ের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার ইয়াকুতগঞ্জ গ্রামে এই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে। নিছক সামান্য কারণে এক বালকের এমন করুণ পরিণতিতে স্তম্ভিত গোটা এলাকা।[TECHTARANGA-POST:8685] পুলিশ জানিয়েছে, মৃত বালকের নাম যশ। শনিবার রাতে যশের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই আমন্ত্রিত হিসেবে এসেছিলেন অভিযুক্ত ধনেশ যাদব। আসর চলাকালীন ধনেশ ও তার এক সঙ্গী ৯ বছরের যশকে মদে মেশানোর জন্য জল আনতে বলেন। কিন্তু অবুঝ বালক সেই কাজ করতে না চাইলে চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন ধনেশ। অভিযোগ, রাগের মাথায় নিজের কাছে থাকা বন্দুক বের করে যশের পেটে সরাসরি গুলি চালান তিনি।[TECHTARANGA-POST:8699]গুলির বিকট শব্দ শুনে যশের পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। যশের এক আত্মীয় কান্নায় ভেঙে পড়ে জানান, বাড়িতে খুশির পরিবেশ ছিল, কিন্তু সামান্য জল না আনার জন্য ধনেশ এই নৃশংস কাণ্ড ঘটিয়ে ফেলবে তা কেউ কল্পনাও করতে পারেনি। [TECHTARANGA-POST:8661]ঘটনার পর অভিযুক্ত ধনেশ যাদব পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয়দের তৎপরতায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এই ঘটনার পেছনে অন্য কোনো আক্রোশ ছিল কি না, তাও খতিয়ে দেখছে কাসগঞ্জ পুলিশ।

মদে মেশানোর জল আনতে চায়নি ৯ বছরের শিশু, রাগের মাথায় আত্মীয় যা করল শুনলে শিউরে উঠবেন!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার