Hidden Stories (বাংলা)

ভোটের আগে ফের তপ্ত ভাঙড়, রাতের অন্ধকারে ধানের খেত থেকে উদ্ধার এক ব্যাগ তাজা বোমা

নিজস্ব প্রতিনিধি, ভাঙড়: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ততই বাড়ছে বারুদের গন্ধ। ফের একবার রাতের অন্ধকারে পুলিশের অভিযানে উদ্ধার হল এক ব্যাগ ভর্তি তাজা বোমা। শনিবার গভীর রাতে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার ছেলেগোয়ালিয়া পূর্ব পাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের একটি ধানের খেতে সন্দেহজনকভাবে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যাগ থেকে ৭টি তাজা বোমা উদ্ধার করে। জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বোমা মজুত রাখার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।[TECHTARANGA-POST:7663]উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরেই ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে নাগাড়ে বোমা ও বন্দুক উদ্ধার হচ্ছে। গত মঙ্গলবারও পুলিশ অবজার্ভারের পরিদর্শনের সময় চণ্ডীহাট গ্রামে এক তৃণমূল কর্মীর দোকান থেকে তিনটি বোমা উদ্ধার হয়েছিল। একই দিনে বামুনিয়া গ্রামের একটি ডোবা থেকে ৮০টিরও বেশি তাজা বোমা এবং দক্ষিণ বামুনিয়া থেকে একটি একনলা বন্দুক ও কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। একের পর এক এই অস্ত্র উদ্ধারের ঘটনায় ভাঙড় এখন কার্যত বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।[TECHTARANGA-POST:7656]এই ঘটনাকে কেন্দ্র করে যথারীতি রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। আইএসএফ-এর অভিযোগ, বিরোধীদের ভয় দেখাতে এবং এলাকায় সন্ত্রাস কায়েম করতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই বোমা মজুত করছে। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, শাসক দলকে কালিমালিপ্ত করতে এবং এলাকায় অশান্তি ছড়াতে বিরোধীরাই বাইরে থেকে দুষ্কৃতী এনে এই কাজ করাচ্ছে। ঘটনার নেপথ্যে আসলে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ।

ভোটের আগে ফের তপ্ত ভাঙড়, রাতের অন্ধকারে ধানের খেত থেকে উদ্ধার এক ব্যাগ তাজা বোমা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার