Hidden Stories (বাংলা)

এপ্রিলে দিল্লি সফরে বাংলাদেশের বিদেশমন্ত্রী! তারেক রহমান সরকার গঠনের পর প্রথম উচ্চপর্যায়ের ভারত সফর

বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে চলেছে। আগামী এপ্রিল মাসে ভারত সফরে আসছেন বাংলাদেশের নতুন বিদেশমন্ত্রী ড. খলিলুর রহমান। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটিই হতে যাচ্ছে কোনো শীর্ষ নেতার প্রথম দিল্লি সফর। ভারতীয় সংবাদমাধ্যম 'হিন্দুস্তান টাইমস'-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।[TECHTARANGA-POST:7547]প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এই সফর হতে পারে। আগামী ৮ এপ্রিল ড. খলিলুর রহমানের 'ইন্ডিয়ান ওশান কনফারেন্স'-এ যোগ দিতে মরিশাস যাওয়ার কথা রয়েছে। সেই যাত্রাপথেই তিনি ভারতের রাজধানী দিল্লিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন। এই যাত্রাবিরতিতেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।[TECHTARANGA-POST:7543]গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিদেশমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সেই বৈঠকেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকে তাঁকে সুবিধাজনক সময়ে দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। দিল্লির এই সফরকে দুই দেশের আগামী দিনের সম্পর্কের রূপরেখা হিসেবে দেখছে রাজনৈতিক মহল।[TECHTARANGA-POST:7535]একই প্রতিবেদনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়েও ইঙ্গিত দেওয়া হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রথম দক্ষিণ এশিয়ার কোনো বন্ধুত্বপূর্ণ দেশে সফরে যেতে পারেন। এক্ষেত্রে ভুটানের রাজধানী থিম্পু বা মলদ্বীপ তাঁর গন্তব্য হতে পারে। তবে থিম্পুতেই তাঁর প্রথম সরকারি সফরের সম্ভাবনা সবথেকে বেশি।[TECHTARANGA-POST:7534]দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশের এই নতুন সরকারের অবস্থান এবং ভারতের সঙ্গে তাদের সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

এপ্রিলে দিল্লি সফরে বাংলাদেশের বিদেশমন্ত্রী! তারেক রহমান সরকার গঠনের পর প্রথম উচ্চপর্যায়ের ভারত সফর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার