KIFF 2026: চেনা লোগো এবার অতীত! চলচ্চিত্র উৎসবে নতুন নকশার প্রস্তুতি, বদলাতে চলেছে এতদিনের পরিচিত মুখ?
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচিত লোগোয় এবার আসতে চলেছে বদল। ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে ৩২তম চলচ্চিত্র উৎসব। চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। তারই প্রস্তুতি নিয়ে শুক্রবার নন্দনে বিশেষ বৈঠক হয়। সেখানেই উৎসবের নতুন লোগো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। জানা গিয়েছে, পুরনো লোগো আর থাকছে না। তার জায়গায় আসতে চলেছে নতুন নকশা।[TECHTARANGA-POST:12577]নতুন লোগো নিয়ে আপাতত দু’টি প্রস্তাব সামনে এসেছে। একটি গেরুয়া রঙের, অন্যটি নানা রঙে তৈরি। মিঠুন চক্রবর্তীও একটি নতুন লোগোর প্রস্তাব দিয়েছেন বলে জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত অন্য সদস্যদের কাছ থেকেও মতামত নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত কোন নকশা বেছে নেওয়া হবে, তা চূড়ান্ত করবেন পরিচালক সন্দীপ রায়। চূড়ান্ত হওয়ার পরই আনুষ্ঠানিক ভাবে তা প্রকাশ করা হবে। তবে শুধু লোগো নয়, আসন্ন চলচ্চিত্র উৎসবের কমিটি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নেতৃত্বেও থাকছে নতুন সমীকরণ। উৎসবের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব সামলাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুখ্য উপদেষ্টার দায়িত্বে থাকছেন মিঠুন চক্রবর্তী। [TECHTARANGA-POST:12575]শুক্রবারের বৈঠকে হাজির ছিলেন টলিউডের একাধিক পরিচিত মুখ। প্রসেনজিৎ ও জিৎ ছাড়াও ছিলেন হিরণ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, জুন মালিয়া, লকেট চট্টোপাধ্যায়, ধ্রুব বন্দ্যোপাধ্যায়, পাপিয়া অধিকারী, সুদেষ্ণা রায়, অঞ্জনা বসু, হরনাথ চট্টোপাধ্যায়, প্রেমেন্দুবিকাশ চাকি-সহ আরও অনেকে। এ বছরের আরও একটি বিশেষ আকর্ষণ হতে চলেছে ‘উত্তম পুরস্কার’। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে রাজ্য সরকারের তরফে এই বিশেষ পুরস্কার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।