Hidden Stories (বাংলা)

কলকাতায় পা রাখছেন মোদী, সঙ্গে ‘রান ফর যোগা’ ম্যারাথন! ৩ দিনের মেগা যোগ মহোৎসবে বিরাট চমক শুভেন্দুর

কলকাতা: তিলোত্তমায় এবার এক ঐতিহাসিক ও নজিরবিহীন উদযাপনের মহাপ্রস্তুতি! সাড়ম্বরে উদযাপিত হতে চলেছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর এবার কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে এক অনন্য ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার খোদ নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যজুড়ে তিন দিনব্যাপী এক বর্ণাঢ্য কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৯ জুন থেকে শুরু হয়ে এই মেগা উৎসব চলবে ২১ জুন পর্যন্ত, যার সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ২১ জুন কলকাতার ঐতিহাসিক রেড রোডে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নবান্ন থেকে শুরু করে লালবাজার— সর্বত্রই এখন সাজসাজ রব।[TECHTARANGA-POST:10077]তিন দিনের এই মেগা উৎসবের গ্র্যান্ড ওপেনিং হচ্ছে আজ, শুক্রবার ১৯ জুন। আজ রাজ্যজুড়ে আয়োজিত হচ্ছে এক বিশেষ ম্যারাথন, যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘রান ফর যোগা’। কলকাতায় এই ম্যারাথনের মূল কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে কলকাতা পুরনিগম (কেএমসি) সংলগ্ন এলাকাকে। পুরনিগমের সামনে থেকে এই বর্ণাঢ্য দৌড় শুরু হয়ে শেষ হবে মহাকরণের দোরগোড়ায়। শুধু এই মূল রুটই নয়, কলকাতার আরও ১১টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে এই যোগ ম্যারাথন দৌড়াবে। আজ সকাল সাড়ে ৬টায় ম্যারাথনে অংশগ্রহণকারীরা নির্দিষ্ট স্থানে সমবেত হবেন এবং ঠিক সকাল ৭টা থেকে শুরু হবে মূল দৌড়। ইতিধ্যেই রাজ্যজুড়ে বিপুল সংখ্যক মানুষ এই ম্যারাথনে নাম নথিভুক্ত করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী, তবে এই উৎসবের মধ্যেও সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আর্জি জানিয়েছেন তিনি।[TECHTARANGA-POST:10076]কর্মসূচির দ্বিতীয় দিন অর্থাৎ ২০ জুন, শনিবার আবার ‘পশ্চিমবঙ্গ দিবস’। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে গঙ্গাবক্ষে এক অভিনব ও প্রযুক্তি-নির্ভর কার্নিভালের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। শনিবার বিকেল সাড়ে ৫টায় গঙ্গায় বিশেষ যোগাভ্যাসের কার্নিভাল হবে, যার নাম দেওয়া হয়েছে ‘বন্দে যোগম’। ড্রোন, লেজার ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে গঙ্গার দুই কূল জুড়ে এক অপার্থিব ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা হবে। তবে আসল ধামাকাটি ঘটবে আগামী রবিবার, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল মঞ্চে। ঐতিহাসিক রেড রোডে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থেকে আপামর শহরবাসীর সঙ্গে যোগাভ্যাস করবেন, যেখানে তাঁর পাশেই থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সকাল ৬টা ১৫ মিনিটে রেড রোডে সাধারণ মানুষের জমায়েত শুরু হবে এবং পৌনে সাতটা থেকে শুরু হবে মূল যোগাসন। শহরবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যোগ দিবসের আগে যেন প্রত্যেকে নিজ নিজ এলাকা সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলেন।

কলকাতায় পা রাখছেন মোদী, সঙ্গে ‘রান ফর যোগা’ ম্যারাথন! ৩ দিনের মেগা যোগ মহোৎসবে বিরাট চমক শুভেন্দুর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার