Hidden Stories (বাংলা)

ফের বদলাচ্ছে আবহাওয়া! কালবৈশাখীর পরেই কি দহনজ্বালা? জানুন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের লেটেস্ট আপডেট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে পারদ চড়বার ভ্রুকুটি—রাজ্যের আবহাওয়ায় এখন চরম অনিশ্চয়তা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তারপর থেকেই চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা। এপ্রিলের শুরুতেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।[TECHTARANGA-POST:7665]আজ রবিবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। তবে সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সামান্য ঝড়-বৃষ্টি হতে পারে। স্বস্তির খবর হলো, আগামী মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।[TECHTARANGA-POST:7658]কিন্তু এই স্বস্তি হবে ক্ষণস্থায়ী। বুধবার থেকে আকাশ পরিষ্কার হতেই ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। আগামী শুক্র ও শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রিতে পৌঁছে যাবে। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, যার ফলে তৈরি হবে চরম অস্বস্তিকর পরিস্থিতি।[TECHTARANGA-POST:7654]উত্তরবঙ্গে আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট বাড়বে ওপরের পাঁচ জেলায়। বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মালদহ-সহ বাকি জেলাগুলিতেও দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে।[TECHTARANGA-POST:7662]সব মিলিয়ে, বসন্তের শেষে এবার চৈত্র সেল নয়, বরং চৈত্র দহনের দাপট দেখার অপেক্ষায় রাজ্যবাসী। 

ফের বদলাচ্ছে আবহাওয়া! কালবৈশাখীর পরেই কি দহনজ্বালা? জানুন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের লেটেস্ট আপডেট

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার