১৬ই আগস্ট ডেডলাইন? হাতে সময় মাত্র কয়েকদিন! ঘরে বসেই সেরে ফেলুন e-kyc।
আপনি কি ইন্ডেন, ভারত গ্যাস বা এইচপি গ্যাসের গ্রাহক? তাহলে আপনার জন্য জরুরি সতর্কবার্তা! আগামী ১৬ অগস্ট-এর মধ্যে বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে এলপিজি ই-কেওয়াইসি (e-kyc)। কিছু স্থানীয় এলাকায় ১৫ আগস্টকে শেষ তারিখ বলা হলেও, ইন্ডিয়ান ওয়েল (Indian Oil)-এর পক্ষ থেকে গ্রাহকদের পাঠানো অফিশিয়াল বার্তায় ১৬ আগস্ট ২০২৬-এর মধ্যে e-KYC সম্পন্ন করতে বলা হয়েছে।সময়মতো কাজ না সারলে আটকে যেতে পারে সিলিন্ডার সরবরাহ এবং গ্যাসের ভর্তুকির টাকা। দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি জানিয়েছে, এলপিজি গ্রাহকদের গ্যাস সিলিন্ডারের সরবরাহ বজায় রাখতে এবং ভর্তুকি চালু রাখতে ই-কেওয়াইসি করানো বাধ্যতামূলক। অনলাইন এবং অফলাইন- দুই পদ্ধতিতেই আবেদন করতে পারেন। [TECHTARANGA-POST:11561]অনলাইনে কীভাবে করবেন?১. আপনার সার্ভিস প্রোভাইডারের (Indane / Bharat Gas / HP Gas) অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করুন।২. 'eKYC' অপশনটি বেছে নিয়ে ১৬ সংখ্যার LPG ID ও আধার নম্বর এবং রেজিস্টার করা মোবাইল নম্বর দিন।৩. মোবাইলে আসা OTP সাবমিট করলেই ই-কেওয়াইসি সম্পন্ন। অফলাইনে কীভাবে করবেন?আধার কার্ড ও গ্যাস কানেকশনের পাসবুক নিয়ে সরাসরি নিকটস্থ গ্যাস এজেন্সিতে যান। কর্মচারীরা আপনার বায়োমেট্রিক (আঙুলের ছাপ) স্ক্যান করে অর্থাৎ আধার নম্বরের ভিত্তিতে আপনার তথ্য নিয়ে ই-কেওয়াইসি সম্পন্ন করে দেবেন।এমনকি প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা'র (PMUY) আওতাভুক্ত গ্রাহকরা বর্তমানে ১৪.২ কেজির সিলিন্ডারে ৩০০ টাকা পর্যন্ত ভর্তুকি পেয়ে থাকেন। e-KYC না করা থাকলে এই ভর্তুকির সুবিধা সরাসরি বন্ধ হয়ে যাবে এবং প্রতি সিলিন্ডারে পুরো মূল্য মেটাতে হবে।হাতে সময় একদমই কম। চরম ভোগান্তি ও কালোবাজারি এড়াতে আজই আপনার e-KYC নিশ্চিত করুন।