শিলিগুড়ি: প্রতিকূল আবহাওয়ার জেরে মাঝআকাশে চরম বিপত্তি! পাহাড়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে কালিম্পঙে নামতেই পারল না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার। বেশ কিছুক্ষণ ধরে আকাশেই চক্কর কাটার পর শেষমেশ ঝুঁকি না নিয়ে কপ্টারটি ঘুরিয়ে সমতলে নামিয়ে আনা হয়। তড়িঘড়ি সেটি ফিরে আসে শিলিগুড়ির উত্তরকন্যায়।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী কালিম্পং সফরে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু পাহাড়ের আকাশ হঠাৎই ঘন কুয়াশা ও মেঘে ঢেকে যাওয়ায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। ফলে কালিম্পং হেলিপ্যাডের কাছাকাছি পৌঁছেও কপ্টারটি অবতরণ করতে চরম সমস্যায় পড়ে। পাইলট অন্তত দু’দফায় নিরাপদ অবতরণের চেষ্টা চালান। কিন্তু আবহাওয়া এতটাই খারাপ ছিল যে কোনোভাবেই ঝুঁকি নেওয়া সম্ভব হয়নি। বেশ কিছুক্ষণ মাঝআকাশেই চক্কর কাটে মুখ্যমন্ত্রীর কপ্টারটি। শেষ পর্যন্ত কালিম্পঙে নামার সিদ্ধান্ত বাতিল করে কপ্টারটি সমতলের দিকে ঘুরিয়ে নেওয়া হয় এবং নিরাপদে উত্তরকন্যার হেলিপ্যাডে ফিরিয়ে আনা হয়।এই ঘটনার জেরে মুখ্যমন্ত্রীর এ দিনের সফরসূচি ও নির্ধারিত বৈঠক ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সড়কপথে তিনি পাহাড়ে যাবেন নাকি কর্মসূচি পুনর্নির্ধারণ করা হবে, তা নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা চলছে।(সবিস্তার আসছে...)হিডেন স্টোরিজ নিউজ