Hidden Stories (বাংলা)

ভোটের মুখে কসবায় আগ্নেয়াস্ত্র উদ্ধার: বিহার-ঝাড়খণ্ড যোগের সন্ধানে পুলিশ

কলকাতা: আসন্ন ভোটের মুখে শহর কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কসবার রাসবিহারী কানেক্টিং রোড এলাকা থেকে ৬টি আগ্নেয়াস্ত্র এবং ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গয়ার এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে।কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) সূত্র অনুযায়ী, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে, একটি ৭ এমএম পিস্তল, তিনটি ওয়ানশর্টার, দুটি পাইপগান (মোট ৬টি আগ্নেয়াস্ত্র), ১১ রাউন্ড কার্তুজগোপন সূত্রে খবর আসে যে, রাসবিহারী কানেক্টিং রোড এলাকায় আগ্নেয়াস্ত্র লেনদেন হতে পারে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ আধিকারিকরা নির্দিষ্ট স্থানে ওত পেতে ছিলেন। গতকাল রাতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয় এবং তার কাছ থেকে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। ধৃত ব্যক্তি বিহারের গয়ার বাসিন্দা বলে জানা গেছে। ভোটের মুখে শহরে এত পরিমাণ আগ্নেয়াস্ত্রের হদিস মেলায় একাধিক প্রশ্ন উঠছে, কারা নিয়ে যাচ্ছিল? কোথায়ই বা যাচ্ছিল এই অস্ত্রশস্ত্র? কোন উদ্দেশ্যে এই অস্ত্র মজুত করা হচ্ছিল?পুলিশের প্রাথমিক অনুমান, এই আগ্নেয়াস্ত্রগুলি বিহার এবং ঝাড়খণ্ড থেকে কলকাতায় আনা হচ্ছিল। নির্বাচনের আগে শহরে অশান্তি সৃষ্টি করাই এর উদ্দেশ্য ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই অস্ত্রচক্রের মূল পান্ডাদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে কলকাতা পুলিশ কড়া নজর রাখছে। শহরের বিভিন্ন এলাকায় সাদা পোশাকের পুলিশ ও বিশেষ বাহিনীর টহলদারি বাড়ানো হয়েছে।এই ঘটনায় ভোটের আগে শহরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

ভোটের মুখে কসবায় আগ্নেয়াস্ত্র উদ্ধার: বিহার-ঝাড়খণ্ড যোগের সন্ধানে পুলিশ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার