Kiran Dutta: বিগ বসের ডাক পেয়েও গেলেন না কিরণ! অফার ফিরিয়ে দেওয়ার নেপথ্যে কী কারণ, ফাঁস করলেন দ্য বং গাই
বিগ বস বাংলার ঘরে কে আসছেন, তা নিয়ে জল্পনা শুরুর আগেই উঠে এসেছিল কিরণ দত্তের নাম। জনপ্রিয় ‘দ্য বং গাই’ কি এবার রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী হতে চলেছেন? শেষ পর্যন্ত সেই জল্পনায় জল ঢাললেন কিরণ নিজেই। তিনি জানান, বিগ বসের ঘরে যাওয়ার কোনও পরিকল্পনাই তাঁর নেই। [TECHTARANGA-POST:12746]বিগ বসে যাওয়ার ইচ্ছে থাকলে নাকি অনেক আগেই প্রস্তুতি শুরু করে দিতেন কিরণ। তাঁর কথায়, রিয়্যালিটি শোয়ে যাওয়ার ইচ্ছা থাকলে এতদিনে তিনি নিয়মিত ডেইলি ভ্লগিং করতেন। তবে আসল বিপদ নাকি অন্য জায়গায়। বিগ বসের বাড়িতে সৃজলার রান্নার প্রসঙ্গ তুলে কিরণ মজা করে প্রশ্ন করেছেন, “সৃজলা সব তরকারিতে উচ্ছে দিয়ে দিচ্ছে! তোমরা কি চাও যেচে আমি এই অত্যাচার সহ্য করি?” এমনকি বিগ বসের বাড়িতে তাঁকে উচ্ছে খেতে দেখলে তাঁর মা কী করবেন, সেই কল্পনাও শেয়ার করেছেন। বিগ বসের বাড়িতে নেশাজাতীয় দ্রব্য নিষিদ্ধ থাকার প্রসঙ্গও নিজের রসিকতার মধ্যেই টেনে এনেছেন তিনি।[TECHTARANGA-POST:12743]তবে বাইরে থেকে কিরণের রোস্টিং কনটেন্ট দেখে তাঁকে তর্কপ্রিয় মনে হলেও, বাস্তবে তিনি নিজেকে তেমনটা মনে করেন না। বরং বিগ বসের অন্যতম প্রতিযোগী অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে নিজের বেশ মিল খুঁজে পেয়েছেন তিনি। সম্প্রতি বাংলায় আসতে চলা একটি নতুন রান্নার অনুষ্ঠানেও যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কিরণ। শোয়ে যাননি ঠিকই, বিগ বসের ঘরের প্রতিযোগীদের নিয়ে নিজের মতামতও রেখেছেন কিরণ। তাঁর পছন্দের প্রতিযোগী হিসেবে উঠে এসেছে দুর্নিবারের নাম। তাঁকে নিয়ে কিরণের মজার পর্যবেক্ষণ, বিগ বসের বাড়িতে আগুন লেগে গেলেও হয়তো দুর্নিবার দিব্যি বসে ওমলেট বানিয়ে যাবেন! আর গেমটা সত্যিই বুঝছেন, এমন প্রতিযোগী হিসেবে কিরণের চোখে রয়েছেন রাজবীর ও জীতু।