২৮-৩১ মার্চ ভারী বৃষ্টির সতর্কতা, ঝড়-বজ্রবিদ্যুতে কাঁপবে ২২ রাজ্য; বাংলাতেও কালবৈশাখীর ইঙ্গিত
কলকাতা: প্রাক-বর্ষার আগমনের সঙ্গে সঙ্গেই দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত। ২৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের একাধিক রাজ্যে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD)।[TECHTARANGA-POST:7645]আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী— উত্তর-পশ্চিম ভারতের রাজস্থান, দিল্লি, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ভারতে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশেও বৃষ্টির দাপট। পশ্চিম ভারতে মহারাষ্ট্র, গুজরাত, সৌরাষ্ট্র, কচ্ছ অঞ্চলেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস। উত্তর-পূর্বে অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা সহ একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।এই সময় বহু জায়গায় ধূলিঝড়, বজ্রপাত এবং ৩০-৬০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।[TECHTARANGA-POST:7641]বাংলার আবহাওয়া কেমন?পশ্চিমবঙ্গেও প্রাক-বর্ষার প্রভাব স্পষ্ট। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও দুই ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে কালবৈশাখী-র ইঙ্গিত।[TECHTARANGA-POST:7646]আবহাওয়া দফতর জানিয়েছে— বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ। ঝড়ের সময় দুর্বল কাঠামো থেকে দূরে থাকার নির্দেশ। কৃষিক্ষেত্রে আগাম প্রস্তুতির আহ্বান।[TECHTARANGA-POST:7640]দেশজুড়ে প্রাক-বর্ষার এই সক্রিয়তা গরমের তীব্রতা কিছুটা কমাতে পারে ঠিকই, তবে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের ঝুঁকি বাড়াচ্ছে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।