কুলপিতে তৃণমূল নেতার বাড়িতে বোমার স্তূপ! অস্ত্র মজুতের নেপথ্যে কী?
দক্ষিণ ২৪ পরগনাঃ রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তারই মাঝে কুলপিতে অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় তৃণমূল বুথ সভাপতি মনিরুজ্জামান হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয়েছে ১৮টি তাজা বোমা, একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র এবং ছয় রাউন্ড গুলি।[TECHTARANGA-POST:12101]গোপন সূত্রে খবর পেয়ে দৌলতপুর গ্রামে অভিযান চালায় কুলপি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দৌলতপুর গ্রামে মনিরুজ্জামানের বাড়িতে বোমা ও আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে বলে খবর আসে। তারপরই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া বিস্ফোরক ও অস্ত্রগুলি কোথা থেকে এল, বাড়িতে কেন সেগুলি মজুত রাখা হয়েছিল এবং এর পিছনে অন্য কারও যোগসূত্র রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর মনিরুজ্জামানকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়েছে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। [TECHTARANGA-POST:12099]রাজ্যে বদলেছে সরকার, বদলেছে প্রশাসনের বার্তাও। আইনশৃঙ্খলার প্রশ্নে কড়া অবস্থানের কথা জানিয়েছে নতুন সরকার। সেই আবহেই শাসকদলের এক স্থানীয় নেতার বাড়ি থেকে বোমা, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য।