Hidden Stories (বাংলা)

বিরোধী দলনেতা নির্বাচনের নথি ঘিরে বিতর্ক, বিধানসভায় গিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ সিআইডির

সই জালিয়াতি মামলার তদন্তে নতুন করে সক্রিয় হয়েছে সিআইডি। ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি একাধিক বিধায়ক ও সংশ্লিষ্ট ব্যক্তির বয়ানও রেকর্ড করেছেন তদন্তকারীরা। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়েও জেরা করা হয়েছে বলে সূত্রের খবর।[TECHTARANGA-POST:9972]তদন্তকারী সংস্থার দাবি, জিজ্ঞাসাবাদের সময় পাওয়া কিছু বক্তব্যে অসঙ্গতি ধরা পড়েছে। সেই সূত্র ধরেই সোমবার বিধানসভায় পৌঁছয় সিআইডির একটি দল। মূলত বিতর্কিত রেজোলিউশন সংক্রান্ত নথি ও তথ্য সংগ্রহ করতেই তদন্তকারীরা স্পিকারের সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করেন বলে জানা গিয়েছে। এর আগে ওই নথির খোঁজে তৃণমূলের দলীয় কার্যালয়েও তল্লাশি চালানো হয়েছিল। তবে সেখানে কাঙ্ক্ষিত নথি মেলেনি। পরবর্তীতে তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হলেও রেজোলিউশনের কপি সংক্রান্ত প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি বলে সূত্রের দাবি।[TECHTARANGA-POST:9968]তদন্তকারীদের অনুমান, এই নথিই সই জালিয়াতি মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। তাই ঘটনার শুরু থেকে নথি জমা পড়ার প্রক্রিয়া পর্যন্ত সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরবর্তী ধাপে আরও নতুন তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

বিরোধী দলনেতা নির্বাচনের নথি ঘিরে বিতর্ক, বিধানসভায় গিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ সিআইডির

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার