বাংলার প্রথম দফার নির্বাচনের ঠিক আগে ভোটার তালিকায় নাম তোলা এবং ট্রাইব্যুনালের কাজের গতিপ্রকৃতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। [TECHTARANGA-POST:8188]ট্রাইব্যুনালের ‘গড়িমসি’ ও টালবাহানার অভিযোগে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী দেবদত্ত কামাত। তাঁর অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ট্রাইব্যুনাল অফলাইনে আবেদন গ্রহণ বন্ধ রেখেছে, যার ফলে সাধারণ মানুষ ও দূর-দূরান্ত থেকে আসা আবেদনকারীরা চরম বিপাকে পড়ছেন। যান্ত্রিকভাবে শুধুমাত্র অনলাইনে আবেদন যাচাই করা এবং আইনজীবীদের প্রতিনিধিত্ব করতে না দেওয়ার মতো গুরুতর অভিযোগও তুলেছেন তিনি। এই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ ট্রাইব্যুনালের ভূমিকা নিয়ে বিরক্তি প্রকাশ করেছে।[TECHTARANGA-POST:8189]শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্ত প্রশ্ন তোলেন, কেন বারবার পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) সংক্রান্ত বিষয় নিয়ে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন হচ্ছে। আদালতের নির্দেশ কেন সঠিকভাবে পালন করা হচ্ছে না, তা নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। [TECHTARANGA-POST:8175]এরপরই প্রধান বিচারপতি জানান, বাংলার এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনালের কাজের বর্তমান অবস্থা এবং কেন এই অচলাবস্থা তৈরি হয়েছে, সে বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছ থেকে রিপোর্ট তলব করা হতে পারে। ভোটের মুখে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে এই আইনি টানাপোড়েন যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য। শীর্ষ আদালতের এই কড়া মনোভাবের পর ট্রাইব্যুনালের কার্যপদ্ধতিতে কোনো পরিবর্তন আসে কি না, এখন সেটাই দেখার।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার