কাটল সুরা-সংকট! আজ থেকে ফের খোলা মদের দোকান, তবে স্বস্তি মাত্র আড়াই দিনের
ভোটের প্রথম দফার টানটান উত্তেজনা মিটতেই বড়সড় স্বস্তি মিলল রাজ্যের সুরাপ্রেমীদের। দীর্ঘ বিধিনিষেধের গেরো কাটিয়ে আজ, শুক্রবার বেলা ১১টা থেকে ফের খুলে গেল রাজ্যের সমস্ত লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান ও বার। প্রথম দফার নির্বাচনের কারণে গত কয়েকদিন সুরা কেনাবেচায় যে স্থবিরতা তৈরি হয়েছিল, আবগারি দপ্তরের নতুন নির্দেশিকায় তা আপাতত কেটেছে।[TECHTARANGA-POST:8347] তবে এই স্বস্তি একেবারেই সাময়িক। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের জন্য ফের আগামী রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বন্ধ হয়ে যাবে সমস্ত দোকান। অর্থাৎ, আগামী আড়াই দিনের জন্য সুরা কেনাবেচার সুযোগ পাচ্ছেন সুরাপ্রেমীরা।[TECHTARANGA-POST:8346]প্রথম দফার ভোটের আগে প্রথাগত ৪৮ ঘণ্টার বদলে ৯৬ ঘণ্টা দোকান বন্ধ রাখার সিদ্ধান্তে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। এমনকি খোদ সিইও মনোজ আগরওয়ালও কলকাতার মতো জায়গায় দোকান বন্ধ রাখা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন।[TECHTARANGA-POST:8343] টানা বন্ধের পর শুক্রবার দোকান খুলতেই সুরাপ্রেমীদের লম্বা লাইন চোখে পড়ছে বিভিন্ন প্রান্তে। দোকান মালিকেরাও টানা লোকসানের পর ফের কেনাবেচা শুরু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন। তবে সামনেই আবার ড্রাইডেস (Dry Days) শুরু হতে চলায় অনেকেই আগেভাগে স্টক মজুত করার পরিকল্পনা করছেন। ফলে আড়াই দিনের এই সংক্ষিপ্ত সময়ে দোকানগুলিতে উপচে পড়া ভিড় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।