রান্নার গ্যাসের বুকিংয়ে বড় বদল! এখন থেকে একটি সিলিন্ডারের জন্য অপেক্ষা করতে হবে ৩৫ দিন
কলকাতা: ইরান-আমেরিকা যুদ্ধের আবহে ঘনীভূত এলপিজি (LPG) সংকটের প্রভাব এবার সরাসরি সাধারণ মানুষের হেঁশেলে। রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমায় বড়সড় পরিবর্তন আনল তেল সংস্থাগুলি। এখন থেকে ১৪.২ কেজির সিলিন্ডার বুক করার পর পরবর্তী বুকিংয়ের জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা করতে হবে।[TECHTARANGA-POST:7572]সাধারণ গৃহস্থ গ্রাহকদের জন্য (১৪.২ কেজি) আগে যেখানে ২৫ দিন অন্তর গ্যাস বুক করা যেত, এখন সেই সময়সীমা বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। অর্থাৎ একটি সিলিন্ডার নেওয়ার ৩৫ দিন পর তবেই দ্বিতীয়টি বুক করা যাবে। যাদের একটি মাত্র সিলিন্ডার (Single Cylinder), তাদের ক্ষেত্রে এই সময়সীমা ২৫ দিন। উল্লেখ্য, এটি নিয়ে তৃতীয়বার বুকিংয়ের নিয়মে বদল আনা হলো। শুধু তাই নয়, বুকিং করার পর সিলিন্ডার হাতে পেতেও ১০-১২ দিন সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।[TECHTARANGA-POST:7569]সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। ডাবল কানেকশনের ক্ষেত্রে একটি গ্যাস ডেলিভারির ৪৫ দিন বাদে পরবর্তীটি বুক করা যাবে। ৫ কেজির সিঙ্গল সিলিন্ডারের ক্ষেত্রে সময়সীমা ৯ দিন এবং ডাবল সিলিন্ডারের ক্ষেত্রে ১২ দিন করা হয়েছে। ১০ কেজির এলপিজি সিলিন্ডার ডেলিভারির ২৫ দিন পরে পুনরায় বুক করা যাবে।[TECHTARANGA-POST:7565]বুকিংয়ের জটিলতার পাশাপাশি পকেটেও টান পড়ছে সাধারণ মানুষের। চলতি মাসেই কলকাতায় রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বেড়েছে। ফলে বর্তমানে একটি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৯৩৯ টাকা। যুদ্ধের আবহে এলপিজি আমদানিতে ঘাটতি দেখা দেওয়ায় সরবরাহ ব্যবস্থায় এই কঠোর নিয়ন্ত্রণ আনা হয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে সিলিন্ডার বুক করতে দেরি হওয়া এবং বুক করার পর ডেলিভারি পেতে দীর্ঘ প্রতীক্ষা— দুই মিলিয়ে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।