Hidden Stories (বাংলা)

সিলিন্ডারের টেনশন শেষ? এলপিজি-র জায়গা নিচ্ছে জাদুকরী গ্যাস! পুণের বিজ্ঞানীদের ‘মাস্টারস্ট্রোক’

রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম আর সিলিন্ডার পাওয়া নিয়ে দুশ্চিন্তা—সাধারণ মানুষের এই নিত্যদিনের সমস্যায় এবার বড়সড় স্বস্তির দিশা দেখালেন ভারতের বিজ্ঞানীরা। পুণের সিএসআইআর-এনসিএল (ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি)-এর গবেষক রাজা থিরুমালাইস্বামী ও তাঁর বিশেষ টিম ২০১৬ সাল থেকে একটি যুগান্তকারী গবেষণা চালাচ্ছিলেন, যার ফলস্বরূপ এবার এলপিজি-র এক শক্তিশালী বিকল্প হিসেবে উঠে এসেছে 'ডাইমিথাইল ইথার' বা ডিএমই। [TECHTARANGA-POST:7812]মিথানল থেকে তৈরি এই গ্যাসটি যেমন হালকা, তেমনই পরিবেশবান্ধব। বিজ্ঞানীরা দাবি করছেন, আমদানিকৃত এলপিজি-র ওপর ভারতের নির্ভরতা কমাতে এবং রান্নার খরচ কমাতে এই গ্যাসটিই হতে পারে আগামীর তুরুপের তাস।[TECHTARANGA-POST:7813]প্রথাগত জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার যখন ফুরিয়ে আসছে, তখন ডাইমিথাইল ইথার এক নতুন আশার আলো। এটি দহনের সময় অত্যন্ত স্বচ্ছ শিখা তৈরি করে এবং ওজোন স্তরের ক্ষতি করে এমন কোনো বিষাক্ত রাসায়নিক কণা নির্গত করে না। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই গ্যাস তৈরি করা সম্ভব কৃষি বর্জ্য, পচা লতাপাতা, গোবর এমনকি প্লাস্টিক বর্জ্য থেকেও। [TECHTARANGA-POST:7809]অর্থাৎ একদিকে যেমন প্লাস্টিক দূষণ কমবে, অন্যদিকে তেমনই তৈরি হবে সস্তা জ্বালানি। এলপিজি-র মতোই একে খুব সহজে তরলে রূপান্তরিত করে সিলিন্ডারে ভরা যায় বা পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা সম্ভব। কেবল রান্না নয়, ডিজেলের বিকল্প হিসেবেও কলকারখানায় এই গ্যাসের ব্যবহার এক পরিবেশবান্ধব বিপ্লব আনতে পারে।[TECHTARANGA-POST:7802]বর্তমানে দিনে প্রায় ২৫০০ কেজি ডাইমিথাইল ইথার উৎপাদন শুরু করেছেন গবেষকেরা এবং লক্ষ্য রয়েছে এই উৎপাদন আরও বাড়ানোর। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এলপিজি-র সঙ্গে ২০ থেকে ২৫ শতাংশ এই ডিএমই গ্যাস মিশিয়ে তা রান্নার কাজে ব্যবহার করা হবে। ভারতের এই উন্নত প্রযুক্তির খোঁজ নিতে ইতিমধ্যেই ফিনল্যান্ড ও ঘানার মতো দেশগুলো আগ্রহ দেখিয়েছে। আমদানিকৃত গ্যাসের ওপর বিদেশের ওপর নির্ভরশীল না থেকে নিজেদের তৈরি এই সাশ্রয়ী ও দূষণহীন জ্বালানিই হয়তো অদূর ভবিষ্যতে আমাদের হেঁশেলের হাল ফেরাবে।

সিলিন্ডারের টেনশন শেষ? এলপিজি-র জায়গা নিচ্ছে জাদুকরী গ্যাস! পুণের বিজ্ঞানীদের ‘মাস্টারস্ট্রোক’

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার