Hidden Stories (বাংলা)

শাড়ি কিনে দেননি স্বামী! রাগের বশে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে, শ্বাসরোধ করে খুন স্ত্রীর, তারপর...

থানে: বারবার বলা সত্ত্বেও স্ত্রীকে কিনে দেননি নতুন শাড়ি। আর সেই ‘অপরাধেই’ স্বামীকে প্রেসার কুকার দিয়ে বেধড়ক মারধরের পর শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল খোদ স্ত্রীর বিরুদ্ধে! সম্প্রতি শিউরে ওঠার মতো এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম হরেরাম কিশুনজি সিং (৩৫)। বেশ কিছুদিন ধরেই নতুন একটি শাড়ির জন্য স্বামীর কাছে আবদার জানাচ্ছিলেন তাঁর স্ত্রী। কিন্তু স্বামী তা কিছুতেই কিনে না দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে নিত্য অশান্তি লেগেই ছিল। অভিযোগ, গত রবিবার সেই বিবাদ চরমে পৌঁছলে রাগের মাথায় ওই তরুণী একটি প্রেসার কুকার দিয়ে তাঁর স্বামীকে বেধড়ক মারধর করতে শুরু করেন। শুধু তাই নয়, নির্দয়ভাবে মারধরের পর কুকারের হাতল দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে স্বামীকে তিনি খুন করেন বলেও অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনার পর মঙ্গলবার অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।[TECHTARANGA-POST:11202]পুলিশের একটি সূত্রের দাবি, খুনের পর প্রাথমিকভাবে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন ওই তরুণী। গোটা ঘটনাটিকে একটি নিছক দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেন তিনি। তাঁর প্রথম বয়ানের ভিত্তিতে পুলিশ একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগও দায়ের করেছিল। কিন্তু মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসতেই তদন্তে একেবারে নয়া মোড় আসে। রিপোর্টে স্পষ্ট জানানো হয় যে, শ্বাসরোধ হওয়ার ফলেই মৃত্যু হয়েছে হরেরামের। এরপরই নড়েচড়ে বসেন তদন্তকারীরা এবং পরিবারের অন্যান্য সদস্য-সহ নিহতের স্ত্রীকে নতুন করে জেরা করা হয়। পুলিশের দাবি, জেরায় ওই তরুণীর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাঁর ওপর সন্দেহ জোরালো হয় এবং সত্যিটা সামনে আসতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

শাড়ি কিনে দেননি স্বামী! রাগের বশে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে, শ্বাসরোধ করে খুন স্ত্রীর, তারপর...