‘ভাঙল টিএমসির অহংকার, দ্বিতীয় দফায় নিশ্চিত বিজেপি সরকার’, মতুয়াগড়ে নয়া সুর বাঁধলেন মোদী
২০২৬ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে বনগাঁর ঠাকুরনগরে মতুয়াগড় থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। [TECHTARANGA-POST:8422]প্রথম দফার নির্বাচনের পর আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী এদিন এক নতুন স্লোগান তুলে ধরেন— “প্রথম দফায় ভাঙল টিএমসির অহংকার, দ্বিতীয় দফায় নিশ্চিত বিজেপি সরকার।” ঠাকুরনগরের জনসভা থেকে তিনি দাবি করেন, প্রথম দফার ভোটে বাংলার মানুষ শাসকদলের দম্ভ চুরমার করে দিয়েছেন এবং দ্বিতীয় দফার ১৪২টি আসনে ভোটগ্রহণের পর রাজ্যে বিজেপি সরকার গঠন কেবল সময়ের অপেক্ষা। মতুয়া সম্প্রদায়ের ভাবাবেগকে স্পর্শ করে মোদী মনে করিয়ে দেন, শরণার্থীদের কষ্টের কথা ভেবেই সিএএ (CAA) আনা হয়েছে, অথচ তৃণমূল সেই আইন বাতিলের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে।[TECHTARANGA-POST:8425]মঞ্চ থেকে রাজ্যের শিল্প পরিস্থিতি ও কর্মসংস্থান নিয়েও তৃণমূলকে কড়া ভাষায় বিঁধেছেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে হুগলি নদীর দুই তীরের অসংখ্য পাটকল বন্ধ হয়ে গিয়েছে। তাঁর কথায়, “রাজ্যে এখন একটাই কারখানা চলছে, তা হল সিন্ডিকেটের কাটমানি আর কমিশন আদায়ের কারখানা।” [TECHTARANGA-POST:8385]তৃণমূলের ‘মা-মাটি-মানুষ’ স্লোগানকে কটাক্ষ করে মোদী বলেন, এখন আর শাসকদলের নেতাদের মুখে এই কথা শোনা যায় না কারণ তাঁদের 'পাপ' সামনে চলে এসেছে। তিনি দাবি করেন, তৃণমূলের শাসনে ‘মা’ কাঁদছে, ‘মাটি’ অনুপ্রবেশকারীদের হাতে চলে গিয়েছে আর কর্মসংস্থানের অভাবে ‘মানুষ’ রাজ্য ছেড়ে পালিয়েছে। অনুপ্রবেশকারীদের বাংলা ছাড়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী আশ্বাস দেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে সিন্ডিকেট ও গুন্ডারাজ সমূলে নির্মূল করা হবে।