Hidden Stories (বাংলা)

টার্গেট কি তুখোড় মগজ? আমেরিকায় ১১ বিজ্ঞানীর রহস্যমৃত্যু-উধাও হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে!

ওয়াশিংটন: একের পর এক প্রতিভাবান বিজ্ঞানীর রহস্যজনক অন্তর্ধান ও মৃত্যুতে তোলপাড় আমেরিকা। গত কয়েক বছরে অন্তত ১১ জন বিজ্ঞানী হয় নিঁখোজ হয়েছেন, নয়তো রহস্যজনকভাবে তাঁদের নিথর দেহ উদ্ধার হয়েছে। পর্দার আড়ালে কি কোনও 'ভয়ানক খেলা' চলছে? এই প্রশ্নই এখন তাড়িয়ে বেড়াচ্ছে মার্কিন প্রশাসন  তথা হোয়াইট হাউসকে। খোদ মার্কিন কংগ্রেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একে ‘জাতীয় নিরাপত্তায় হুমকি’ হিসাবে দেখছে।[TECHTARANGA-POST:8215]মার্কিন হাউস কমিটির নতুন চেয়ারম্যান জেমস কোমার সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছেন। তাঁর মতে, “মনে হচ্ছে এখানে অশুভ কিছু ঘটছে। এতগুলি ঘটনাকে কেবল কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না।” হাউস কমিটি এই ঘটনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত শুরু করেছে। দেখা যাচ্ছে, ২০২২ সাল থেকে ধরলে নিখোঁজ বা মৃত বিজ্ঞানীর সংখ্যা অন্তত ১১। যার মধ্যে সাম্প্রতিকতম শিকার গবেষক জেসন থমাস। তিনমাস নিখোঁজ থাকার পর গত মার্চে তাঁর দেহ উদ্ধার হয়। যা রহস্যের কুয়াশা আরও ঘন করেছে।[TECHTARANGA-POST:8234]এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে ট্রাম্প প্রশাসনও। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং প্রশাসন এটি খতিয়ে দেখবে। গোয়েন্দা সংস্থাগুলির পাশাপাশি নাসা এবং মার্কিন প্রতিরক্ষা বিভাগের (Pentagon) মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলির কাছেও বিস্তারিত তথ্য তলব করা হয়েছে।[TECHTARANGA-POST:8233]জেমস কোমার আরও জানিয়েছেন, সমস্ত এজেন্সির মধ্যে তথ্য আদান-প্রদান করা হচ্ছে যাতে নিখোঁজ বিজ্ঞানীদের মধ্যে কোনও সাধারণ যোগসূত্র বা 'মিসিং লিঙ্ক' খুঁজে পাওয়া যায়। আমেরিকার এই তুখোড় মেধাদের টার্গেট করার পেছনে কি কোনও বিদেশি শক্তির হাত রয়েছে, নাকি দেশের অন্দরেই কোনও ষড়যন্ত্র দানা বাঁধছে, তা জানতেই এখন মরিয়া ওয়াশিংটন।

টার্গেট কি তুখোড় মগজ? আমেরিকায় ১১ বিজ্ঞানীর রহস্যমৃত্যু-উধাও হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার