Hidden Stories (বাংলা)

মোদীর ঝালমুড়ি কিনে খাওয়াও 'স্ক্রিপ্টেড'? প্রধানমন্ত্রীর পকেটে ১০ টাকার নোট দেখেই কটাক্ষ মমতার!

মুরারই: প্রথম দফার ভোটের আগে জঙ্গলমহল থেকে বীরভূম - রাজপথ ছাপিয়ে ভোটযুদ্ধ এবার আছড়ে পড়ল ঝালমুড়ির ঠোঙায়! রবিবার ঝাড়গ্রামে নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়ার ছবি ভাইরাল হতেই সোমবার বীরভূমের মুরারইয়ের সভা থেকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর পকেটে '১০ টাকার নোট' থাকা নিয়ে প্রশ্ন তুলে পুরো বিষয়টিকে 'নাটক' বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো।[TECHTARANGA-POST:8193]উল্লেখ্য, রবিবার ঝাড়গ্রামে জনসভা শেষ করে ফেরার পথে হঠাৎই রাস্তার ধারের এক ঝালমুড়ির দোকানে দাঁড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দোকানির থেকে মুড়ি কিনে নিজে খান এবং উপস্থিত জনতাকেও খাওয়ান। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যায়, পকেট থেকে একটি ১০ টাকার নোট বের করে দোকানিকে দাম মেটাচ্ছেন প্রধানমন্ত্রী। জঙ্গলমহলের সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের এই ছবি মুহূর্তেই ভাইরাল হয় নেটপাড়ায়।[TECHTARANGA-POST:8181]সোমবার বীরভূমের মুরারই থেকে এই ঘটনার ময়নাতদন্তে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়! তাঁর দাবি, এই ঝালমুড়ি খাওয়া ছিল পরিকল্পিত। জনসভায় মমতা বলেন, "শুনলাম উনি কাল ঝালমুড়ি খেয়েছেন। এসপিজিকে দিয়ে মুড়ি আনিয়ে খেয়েছেন। আগে থেকে দোকানে মাইক আর ক্যামেরা রাখা ছিল কেন? সব নাটক! শুনছি আবার ১০ টাকা দিয়ে দামও দিয়েছেন। ওঁর পকেটে কি কখনও ১০ টাকা থাকে? নির্বাচনের সময় ওঁর পকেটে টাকা থাকে নাকি?" মুখ্যমন্ত্রীর কটাক্ষ, কখনও ভোটের সময় উনি 'চাওয়ালা' হয়ে যান, আবার কখনও গুহায় গিয়ে বসে থাকেন! এই ঝালমুড়ি খাওয়াও সেই একই পর্যায়ের স্টান্ট ছাড়া আর কিছু নয়![TECHTARANGA-POST:8172]বাংলার মানুষের অতি প্রিয় খাবার ঝালমুড়িকে কেন্দ্র করে দুই হেভিওয়েটের এই বাকযুদ্ধ এখন আমজনতার মুখে-মুখে। তৃণমূলের দাবি, ক্যামেরা ফিট করে ঝালমুড়ি খাওয়া স্রেফ ভোট টানার কৌশল। অন্যদিকে বিজেপি নেতৃত্বের পাল্টা দাবি, প্রধানমন্ত্রীর সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে বলেই এই ধরনের ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে।

মোদীর ঝালমুড়ি কিনে খাওয়াও 'স্ক্রিপ্টেড'? প্রধানমন্ত্রীর পকেটে ১০ টাকার নোট দেখেই কটাক্ষ মমতার!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার