'ভুল বুঝিয়েছিল তৃণমূল', ৩০০ মতুয়াকে নাগরিকত্ব দিয়ে বড় বার্তা শুভেন্দুর
সিএএ নিয়ে ফের বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার উত্তর ২৪ পরগনার ৩০০ জন মতুয়াকে ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দেন মুখ্যমন্ত্রী। নিউটাউনের মঞ্চ থেকে তিনি বলেন, “নাগরিকত্ব কাড়তে নয়, নাগরিকত্ব দিতেই এই সিএএ আইন।” আগামী দিনেও আরও মানুষকে নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। [TECHTARANGA-POST:11388]মতুয়াদের নাগরিকত্ব ইস্যু দীর্ঘদিন ধরেই বাংলার রাজনীতির অন্যতম আলোচ্য বিষয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মতুয়াগড়ে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে বাংলাদেশ থেকে ভারতে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীতে কেন্দ্রে বিজেপি সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA পাশ করে। তবে করোনা পরিস্থিতির কারণে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়। এদিনের অনুষ্ঠানে CAA ইস্যুতে আগের তৃণমূল সরকারকেও নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক কারণে সাধারণ মানুষকে এই আইন নিয়ে ভুল বোঝানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। CAA বিরোধী আন্দোলনের সময় সরকারি সম্পত্তি নষ্ট, ট্রেন, স্টেশন ও বাসে আগুন দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।[TECHTARANGA-POST:11387]শুভেন্দু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিকত্ব দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করা হচ্ছে। তাঁর দাবি, CAA-র মাধ্যমে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, বরং যোগ্য মানুষকে নাগরিকত্ব দেওয়াই লক্ষ্য। এদিনের অনুষ্ঠানে আগামী দিনে আরও বেশি মানুষ এই আইনের মাধ্যমে নাগরিকত্বের সুবিধা পাবেন বলেও জানান তিনি।