Milan Pradhan: নন্দীগ্রামে ভোটের কাউন্টডাউন, আর জেলেই কংগ্রেস প্রার্থী! মিলন প্রধানকে ঘিরে কেন বাড়ছে জটিলতা?
নন্দীগ্রামে ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই আইনি জটিলতায় পড়ছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আগামী ৬ অক্টোবর উপনির্বাচন। আর তার ঠিক আগের দিন পর্যন্ত জেল হেফাজতেই থাকবেন তিনি, এমনই নির্দেশ দিয়েছে আদালত। সোমবার হলদিয়া এবং কাঁথি মহকুমা আদালতে তাঁর মামলার শুনানি হয়।[TECHTARANGA-POST:12835]গত শুক্রবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে মিলনকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে ২০০৭ সালের নন্দীগ্রাম-পর্বের একাধিক পুরনো মামলা রয়েছে। নন্দীগ্রাম ও খেজুরি থানায় দায়ের হওয়া মামলাগুলির মধ্যে খুন এবং অস্ত্র আইনের মতো অভিযোগও রয়েছে। গ্রেফতারের পর নন্দীগ্রাম থানার তিনটি মামলায় তাঁকে হলদিয়া আদালতে তোলা হয়েছিল। এছাড়াও আগামী ৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।এরপর সামনে আসে খেজুরি থানার আর একটি মামলা। সোমবার সেই মামলার শুনানির সঙ্গে নন্দীগ্রামের মামলার শুনানিও চলায় একই সময়ে দুই আদালতে সশরীরে হাজির হওয়া সম্ভব হয়নি। ফলে হলদিয়া উপ-সংশোধনাগার থেকেই ভার্চুয়ালি আদালতে হাজির হন মিলন। সেই শুনানির পর তাঁকে ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। [TECHTARANGA-POST:12833]মিলনের আইনজীবী মাসুদ মল্লিক জানিয়েছেন, ‘‘একই সময়ে হলদিয়া এবং কাঁথি আদালতে শুনানি থাকায় ভার্চুয়ালি শুনানি হয়েছিল। সমস্ত তথ্য খতিয়ে দেখে কাঁথি আদালত আমার মক্কেলকে ২৩ সেপ্টেম্বর আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন।’’