Hidden Stories (বাংলা)

Millie Bobby Brown: ইলেভেনের চরিত্র ছাপিয়ে নতুন ভূমিকায় মিলি! ২২-এ দুই সন্তানের মা, কী সুখবর দিলেন অভিনেত্রী?

‘স্ট্রেঞ্জার থিংস’-এর ইলেভেনকে নিয়ে দর্শকের উন্মাদনা নতুন নয়। তবে পর্দার বাইরেও বর্তমানে নিজের জীবন নিয়ে ব্যস্ত এখন মিলি ববি ব্রাউন। মাত্র ২২ বছর বয়সেই দুই সন্তানের মা হলেন ব্রিটিশ অভিনেত্রী। স্বামী জেক বনজোভির সঙ্গে এবার তাঁদের পরিবারে যোগ দিল এক পুত্রসন্তান। দত্তক নেওয়ার মাধ্যমেই দুই সন্তানকে পরিবারে স্বাগত জানিয়েছেন তাঁরা।[TECHTARANGA-POST:12731]১৭ সেপ্টেম্বর সমাজমাধ্যমে এই খবর ভাগ করে নিয়েছেন মিলি নিজেই। অবশ্য দীর্ঘ কোনও বার্তা নয়, সদ্যোজাতের ছোট্ট হাতের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে শিশুটির হাত শক্ত করে ধরে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তাঁর হাতের ‘মম’ লেখা আংটিটিও নজর এড়ায়নি। ছবির সঙ্গে মাত্র কয়েকটি শব্দে নতুন সদস্যকে স্বাগত জানিয়েছেন মিলি, “হাই, ছোট্ট বন্ধু!” এর আগেও দত্তক নেওয়ার পথেই অভিভাবকত্বের শুরু করেছিলেন মিলি ও জেক। ২০২৫ সালের অগস্টে তাঁদের পরিবারে এসেছিল এক কন্যাসন্তান। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি খোলামেলা নন এই দম্পতি। [TECHTARANGA-POST:12697]মিলি এবং জেকের সম্পর্কের সূত্রপাত ২০২১ সালে। প্রেমের গুঞ্জনের কয়েক বছর পর ২০২৪ সালে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। অভিনয়ের দুনিয়ায় অবশ্য মিলির পরিচিতি তৈরি হয় অনেক আগেই। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ ইলেভেনের চরিত্রে অভিনয় করেই আন্তর্জাতিক স্তরে খ্যাতি পান তিনি। সম্প্রতি তাঁকে ‘এনোলা হোমস ৩’ ছবিতে দেখা গিয়েছে।

Millie Bobby Brown: ইলেভেনের চরিত্র ছাপিয়ে নতুন ভূমিকায় মিলি! ২২-এ দুই সন্তানের মা, কী সুখবর দিলেন অভিনেত্রী?