Hidden Stories (বাংলা)

মুখ্যমন্ত্রী হয়েই নবান্নে অ্যাকশন মোডে শুভেন্দু! রাজীব-মনোজদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক, প্রথম দিনেই বড় নির্দেশ

কলকাতা: শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হতে না হতেই সরাসরি কাজে নেমে পড়লেন বাংলার নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রিগেডের সভা সেরে সোজা বিধানসভায় পৌঁছে রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন তিনি। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে এই রুদ্ধদ্বার আলোচনার পর স্থির হয়ে গেল নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের দিনক্ষণ।[TECHTARANGA-POST:8928]নির্বাচনী ইস্তাহারে বিজেপি ঘোষণা করেছিল, নবান্ন নয়, প্রশাসনিক কাজ করা হবে ঐতিহাসিক ভবন মহাকরণ থেকে। সেই মতো মহাকরণে সংস্কারের কাজ শুরু হলেও, ভবনটি পুরোপুরি প্রস্তুত হতে কিছুটা সময় লাগবে। ফলে, আপাতত নবান্ন থেকেই যাত্রা শুরু হচ্ছে নতুন সরকারের। আগামী শুক্রবার নবান্নের কনফারেন্স রুমেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বসতে চলেছে প্রথম ক্যাবিনেট মিটিং। তার আগে বুধ ও বৃহস্পতিবার বিধানসভায় হবে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান।[TECHTARANGA-POST:8914]শনিবারের প্রাথমিক বৈঠকে প্রশাসন ও পুলিশকর্তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, ক্ষমতার পরিবর্তন হলেও আমজনতার স্বার্থে চালু থাকা কোনও সরকারি প্রকল্প যেন এই মুহূর্তে বন্ধ না হয়। সাধারণ মানুষ যাতে কোনওভাবে পরিষেবার সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও, আগামী সোমবার নবান্নে পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।[TECHTARANGA-POST:8913]ইতিমধ্যেই বিধানসভার একটি অংশকে নতুন সরকারের জন্য সাজিয়ে তোলা হয়েছে। গেরুয়া আলোয় আলোকিত বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নামফলকও বসানো হয়ে গিয়েছে। প্রথম দিনেই তাঁর এই ‘অ্যাকশন মোড’ এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে তৎপরতা বুঝিয়ে দিচ্ছে, সময় নষ্ট না করে দ্রুত সুশাসন ফেরাতে মরিয়া মেদিনীপুরের ভূমিপুত্র।

মুখ্যমন্ত্রী হয়েই নবান্নে অ্যাকশন মোডে শুভেন্দু! রাজীব-মনোজদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক, প্রথম দিনেই বড় নির্দেশ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার