Hidden Stories (বাংলা)

"১০০ বছর বাংলা শাসন করবে বিজেপি!" নন্দীগ্রামে পা দিয়েই হুঙ্কার জননেতা শুভেন্দুর

নন্দীগ্রাম: ২০১৬, ২০২১ এবং ২০২৬ - হ্যাটট্রিক! নন্দীগ্রামের মাটি যে আজও তাঁরই দখলে, তা আরও একবার প্রমাণ করে দিলেন ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। বুধবার সকালে নিজের গড়ে পা রাখতেই কার্যত জনসমুদ্রে ভাসলেন তিনি। এবারের নির্বাচনে ৯ হাজারের বেশি মার্জিনে জয়ী হয়ে নন্দীগ্রামবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে শুভেন্দু হুঙ্কার দিলেন, "বিজেপি ১০০ বছর বাংলায় ক্ষমতায় থাকবে!"[TECHTARANGA-POST:8814]এদিন নন্দীগ্রামে পৌঁছেই প্রথমে বজরংবলীর মন্দিরে পুজো দেন শুভেন্দু। তাঁকে দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। দীর্ঘকাল ধরে কলকাতার হাতে থাকা শাসনেরভার এবার কাঁথির ছেলের হাতে আসুক - নন্দীগ্রামের আকাশে-বাতাসে এখন একটাই দাবি, শুভেন্দুই হোন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী! আবেগঘন কণ্ঠে শুভেন্দু বলেন, “নন্দীগ্রামের মানুষ আমাকে দু’বার সাংসদ ও তিনবার বিধায়ক করেছেন। আপনাদের এই ঋণ আমি শোধ করবই।”[TECHTARANGA-POST:8802]ভবানীপুর এবং নন্দীগ্রাম - দুই হেভিওয়েট কেন্দ্র থেকেই এবার জয়ী হয়েছেন তিনি। নিয়ম অনুযায়ী একটি আসন তাঁকে ছাড়তে হবে। সেই প্রসঙ্গে নন্দীগ্রামবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, “আসন ছাড়ার সিদ্ধান্ত দল নেবে। কিন্তু, ভবানীপুর হোক বা নন্দীগ্রাম, আমি সবসময় আপনাদের পাশে আছি। দায়িত্ব পালনে আমি কখনও ভুল করি না।”[TECHTARANGA-POST:8796]বিজয় উৎসবের মাঝেও দলীয় কর্মীদের সংযত থাকার পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, কেউ যেন আইন হাতে তুলে না নেন। হিংসার বদলে আইনি পথেই সমস্ত বিরোধিতার মোকাবিলা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। শহিদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, আগামী দিনে নন্দীগ্রামের ভোল বদলে দেবে তাঁর সরকার।

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার