Hidden Stories (বাংলা)

মুখ্যমন্ত্রী হয়েই মায়াপুরে শুভেন্দু! গোশালায় করলেন গো-পূজা, ইস্কনের সাধুসন্তদের সঙ্গে মেগা বৈঠক

মায়াপুর: রাজ্যে নতুন বিজেপি সরকার গড়ার পর এই প্রথমবার নদীয়ার মায়াপুর ইস্কন মন্দিরে পা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত মঙ্গলবার নদীয়ার কল্যাণীতে একটি হাইভোল্টেজ প্রশাসনিক বৈঠক করার পর, আজ বৃহস্পতিবার সকালে ফের নদীয়া জেলা সফরে এলেন তিনি। ইস্কন কর্তৃপক্ষের বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে এদিন সকাল ১১টা নাগাদ হাওড়ার ডুমুরজলা থেক হেলিকপ্টারে চড়ে সরাসরি মায়াপুরের হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী। [TECHTARANGA-POST:9557]সেখানে পৌঁছানো মাত্রই ইস্কনের সাধুসন্তরা হরিনাম কীর্তনের সুরে এবং বৈষ্ণবীয় রীতিনীতি মেনে তাঁকে এক রাজকীয় অভ্যর্থনা জানান। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই গোটা মন্দির চত্বর জুড়ে উপচে পড়েছিল ভক্তদের ভিড় এবং সেখানে এক উৎসবের মেজাজ তৈরি হয়। শুভেন্দু অধিকারী মায়াপুরে পা দিয়েই প্রথমে সাধুসন্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং সেখান থেকে সোজা চলে যান ইস্কনের ঐতিহ্যবাহী গোশালায়।[TECHTARANGA-POST:9545]গোশালায় পৌঁছেই মুখ্যমন্ত্রী গোমাতার এক বিশেষ পূজাপাঠে অংশ নেন। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে গো-পূজা সম্পন্ন করার পর তিনি নিজে হাতে গো-সেবা করেন এবং গোমাতাকে নিজহাতে খাবার খাওয়ান। গোশালার এই আধ্যাত্মিক কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী মায়াপুরের মূল চন্দ্রোদয় মন্দিরের উদ্দেশ্যে রওনা হন, যেখানে তাঁর উপস্থিতিতে বিশ্বশান্তি কামনায় বিশেষ যজ্ঞানুষ্ঠান ও পূজার আয়োজন করা হয়েছে। [TECHTARANGA-POST:9555]এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ হলো ইস্কনের শীর্ষস্থানীয় সাধুসন্তদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একটি রুদ্ধদ্বার বৈঠক। নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রীর এই মায়াপুর সফরকে ঘিরে মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা এক্কেবারে নিশ্ছিদ্র করা হয়েছিল। রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু অধিকারীর এই ইস্কন সফরের পিছনে এক গভীর রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে লোকসভা নির্বাচনের প্রাক্কালে মায়াপুরে এসে ইস্কনের মেগা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর সেই সফরে তাঁর ছায়াসঙ্গী ছিলেন স্বয়ং শুভেন্দু।[TECHTARANGA-POST:9526]উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর এটিই শুভেন্দু অধিকারীর প্রথম মায়াপুর সফর হলেও, এর ঠিক আগেই গত ২১ মে তিনি কলকাতার বেলুড় মঠ দর্শনে গিয়েছিলেন। বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনের মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করার পর সেখান থেকে তাঁকে স্বামী বিবেকানন্দের দুষ্প্রাপ্য বই ও ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়েছিল। বেলুড় মঠের পুণ্যভূমি থেকে মুখ্যমন্ত্রী শিক্ষা, স্বাস্থ্য, মানবসেবা এবং সনাতন আধ্যাত্মিকতার প্রসারের ওপর জোর দিয়ে এক কড়া বার্তা দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই, বেলুড় মঠের পর এবার মায়াপুরের বৈষ্ণবতীর্থ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার মানুষের উদ্দেশ্যে কী নতুন সামাজিক ও আধ্যাত্মিক বার্তা দেন, তা জানার জন্য এখন তীব্র কৌতূহল সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে।হিডেন স্টোরিজ নিউজ

মুখ্যমন্ত্রী হয়েই মায়াপুরে শুভেন্দু! গোশালায় করলেন গো-পূজা, ইস্কনের সাধুসন্তদের সঙ্গে মেগা বৈঠক

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার