তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চিঠি মোদীর
কলকাতা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকার ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।চিঠিতে মোদি লেখেন, “মহামান্য, ঈদ মোবারক। ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।”তিনি উল্লেখ করেন, রমজান মাসজুড়ে ভারতসহ বিশ্বের মুসলিম সম্প্রদায় রোজা ও প্রার্থনার মাধ্যমে আত্মসংযম ও আধ্যাত্মিক চর্চায় সময় কাটিয়েছেন। ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরে মোদি বলেন, এই উৎসব সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একতার মতো চিরন্তন মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়।[TECHTARANGA-POST:7436]চিঠিতে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির কামনাও করেন। একইসঙ্গে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।[TECHTARANGA-POST:7416]কূটনৈতিক মহলের মতে, এই শুভেচ্ছা বার্তা দুই দেশের সম্পর্কের উষ্ণতা ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।