নেতাজি ফাইলস খোলার দাবি মমতার, বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ডাক
নেতাজি ইস্যুতে ফের সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে নেতাজিকে অসম্মানের অভিযোগ তুলে ‘নেতাজি ফাইলস’ প্রকাশের দাবি জানালেন তিনি। শুধু তাই নয়, এই ইস্যুতে আন্দোলনের ডাকও দিয়েছেন।সামাজিক মাধ্যমে নিজের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মমতা বলেন, “ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন সুভাষচন্দ্র বসু। প্ল্যানিং কমিশন করেছিলেন তিনি। স্বাধীনতা আন্দোলনে আন্দামান-নিকোবরে স্বাধীন দ্বীপের ঘোষণা করেছিলেন তিনি। জয়হিন্দ স্লোগান আজও মুখে মুখে। এখন দেশ থেকে নেতাজি, রবীন্দ্রনাথ বাদ! কলঙ্কের ভূষণ চাপানো হচ্ছে। নোংরা রাজনৈতিক খেলা চলছে।” মমতার অভিযোগ, “যাদের বিবেক আছে, ক্ষমতার চেয়ারের কাছে মাথানত করে না, তারা তাকান। প্রতিবাদ করুন।” বিজেপি একসময় জানিয়েছিল, ক্ষমতায় আসার পর নেতাজির ফাইল খোলা হবে। কিন্তু এখন আর কোনও কথা বলা হচ্ছে না বলে অভিযোগ তুলে মমতা নেতাজি ফাইলস খোলার দাবি তুলেছেন। [TECHTARANGA-POST:11452]এদিন শুধু নেতাজি ইস্যুই নয়, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মমতা। তাঁর অভিযোগ, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে। রাজনৈতিক কর্মসূচির অনুমতি পেতে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি জনগণনা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলনেত্রী। জনগণনার প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির মতামত নেওয়া হয়নি। সাধারণ মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেছেন তৃণমূল নেত্রী।