Hidden Stories (বাংলা)

ফল বেরোতেই বধ্যভূমি বাংলা! ২৪ ঘণ্টায় ৪ খুন, নিউটাউনে বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে রণক্ষেত্র এলাকা

কলকাতা: ভোটের ফল প্রকাশের পর চব্বিশ ঘণ্টাও কাটেনি, তার মধ্যেই রক্তের হোলি শুরু হয়েছে বাংলায়। শান্তিতে ভোট মিটলেও গণনা শেষ হতেই যেন বাঁধ ভাঙল হিংসার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক রাজনৈতিক খুনের খবর আসছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন। যার মধ্যে সবথেকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খোদ কলকাতার কোল ঘেঁষা নিউটাউনে। সেখানে মধু মণ্ডল নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বালিগুড়ি ভাঙার মোড়ে এই হামলার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে চড়াও হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করতে হয় কেন্দ্রীয় বাহিনী। এমনকি পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির ঘটনাও ঘটে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান রাজারহাট-নিউটাউনের জয়ী বিজেপি প্রার্থী পীযূষ কানোদিয়া।হিংসার ছায়া শুধু কলকাতায় নয়, জেলাতেও ছড়িয়ে পড়েছে। বীরভূমের নানুরে তৃণমূলের বুথ সভাপতি আবির শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যক্তিগত শত্রুতা, তা নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে গোটা এলাকা। অন্যদিকে, কলকাতার বেলেঘাটায় বিশ্বজিৎ পট্টনায়ক নামে এক তৃণমূল বুথ এজেন্টের রহস্যজনক দেহ উদ্ধার হয়েছে। গণনার সারাদিন বাড়িতে থাকলেও সন্ধ্যায় তাঁর নিথর দেহ মেলায় ঘনিয়েছে রহস্য। পিছিয়ে নেই হাওড়াও; উদয়নারায়ণপুরে জয়ের আবির খেলার পর বাড়ি ফেরার পথে যাদব বর নামে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।রাজ্যে সরকার পরিবর্তনের এই আবহে যেভাবে একের পর এক প্রাণহানি ঘটছে, তাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে যখন নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে, ঠিক তখনই বাংলার বিভিন্ন জেলা থেকে আসা এই লাশের মিছিল রাজনৈতিক উত্তাপকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই কীভাবে এই রক্তপাত চলছে, তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী শিবির।[TECHTARANGA-POST:8810]হিডেন স্টোরিজ নিউজ

ফল বেরোতেই বধ্যভূমি বাংলা! ২৪ ঘণ্টায় ৪ খুন, নিউটাউনে বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে রণক্ষেত্র এলাকা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার