Hidden Stories (বাংলা)

‘সব কাঁচা বাড়ি হবে পাকা, ঘরে ঘরে যাবে পানীয় জল’— ওন্দায় সংকল্পের কথা শুনিয়ে বিজেপিকে তুলোধনা তৃণমূল নেত্রীর

নিজস্ব প্রতিনিধি: বাঁকুড়ার তপ্ত রোদে রাজনৈতিক উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ওন্দার হাইস্কুল ফুটবল মাঠের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। ভোটার তালিকা (SIR) থেকে নাম বাদ দেওয়া নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, "সোনার বাংলা গড়তে হলে বাংলার ভোটারদের নাম কেন বাদ দিচ্ছ? এই লিস্টে জিতেই তো প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছ। তাহলে কি তোমরা অনুপ্রবেশকারীর ভোটে জিতেছ? তোমাদের তো পদত্যাগ করা উচিত।"[TECHTARANGA-POST:7947]শনিবারই এই ওন্দাতে সভা করে তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করেছিলেন অমিত শাহ। তার পাল্টা দিয়ে মমতা বলেন, "ওরা তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দেয়! আমাদের চার্জশিট তো তোমাদের বিরুদ্ধে। তোমরা দেশের সংবিধান ধ্বংস করেছ, মানুষের ওপর অত্যাচার করেছ।" বিজেপিকে ‘প্রতারক’ আখ্যা দিয়ে তাঁর সংযোজন, "আমরা কথা দিলে কথা রাখি। আর ওরা ভোটের আগে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, ভোট মিটলে আর খুঁজে পাওয়া যায় না।" বাঁকুড়ার মানুষের জন্য তাঁর বড় প্রতিশ্রুতি— সব কাঁচা বাড়ি পাকা করে দেওয়া হবে এবং প্রতিটি ঘরে পৌঁছোবে পরিশ্রুত পানীয় জলের কল।[TECHTARANGA-POST:7944]ভোটের দিনক্ষণ নিয়ে নির্বাচন কমিশনকেও একহাত নিয়েছেন মমতা। বাঁকুড়ার দহনজ্বালা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "কী করব বলুন, ভোটের সময় আমরা ঠিক করি না, কমিশন ঠিক করে।" একইসঙ্গে দলীয় কর্মী-সমর্থকদের সতর্ক করে তাঁর বার্তা, "ইভিএম মেশিন ভালো করে চেক করুন। গণনাকেন্দ্র থেকে সার্টিফিকেট না নিয়ে কেউ বেরোবেন না।" ওন্দার প্রার্থী সুব্রত দত্তর সমর্থনে এই সভার পর এদিন ছাতনাতেও সভা করবেন তৃণমূল নেত্রী। রবিবারের এই ঝোড়ো প্রচার বুঝিয়ে দিল, ছাব্বিশের লড়াইয়ে এক ইঞ্চি জমিও বিজেপিকে ছাড়তে নারাজ মমতা।

‘সব কাঁচা বাড়ি হবে পাকা, ঘরে ঘরে যাবে পানীয় জল’— ওন্দায় সংকল্পের কথা শুনিয়ে বিজেপিকে তুলোধনা তৃণমূল নেত্রীর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার