পৈলান: বৃহস্পতিবার সকাল থেকেই শোরগোল দক্ষিণ ২৪ পরগনার পৈলানে। বিষ্ণুপুরের দাপুটে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে অতর্কিতে হানা দিল পুলিশ। শুধু স্থানীয় বিষ্ণুপুর থানার পুলিশই নয়, বিধায়কের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।[TECHTARANGA-POST:9113] জানা গিয়েছে, সম্প্রতি সমাজমাধ্যমে বিধায়কের একটি ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে বিরোধী দলের কর্মীদের উদ্দেশে তাঁকে হুমকিমূলক মন্তব্য করতে শোনা গিয়েছে বলে অভিযোগ। সেই ঘটনার রেশ ধরেই দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি অভিযান। যদিও পুলিশ যখন হানা দেয়, বিধায়ক তখন বাড়িতে ছিলেন না বলেই খবর।[TECHTARANGA-POST:9105]পৈলানে বিধায়কের দু’টি বাড়ি রয়েছে এবং দু’টি জায়গাতেই একযোগে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। তবে নজর কেড়েছে বিধায়কের বিশাল এলাকা জুড়ে তৈরি করা রাজকীয় বাংলোটি।[TECHTARANGA-POST:9049] সুইমিং পুল, শৌখিন মূর্তি আর দোলনায় সাজানো সেই সুসজ্জিত বাগান দেখে মনে হবে কোনো বিলাসবহুল রিসর্ট। সেই সুসজ্জিত বাড়ির আনাচে-কানাচে ঘুরে বর্তমানে তথ্যপ্রমাণ জোগাড় করছেন পুলিশ আধিকারিকেরা। ঠিক কীসের খোঁজে এই অভিযান বা কোনো গোপন নথির সন্ধান চালানো হচ্ছে কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে এলাকায়।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার