মধ্যপ্রাচ্যে শান্তির পথে আমেরিকা-ইরান? ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা
ওয়াশিংটন:এক মাসেরও বেশি সময় ধরে চলা মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী মহাসংগ্রাম কি তবে থামতে চলেছে? বিশ্বজুড়ে তৈরি হওয়া চরম অস্থিরতার মাঝে অবশেষে এল এক স্বস্তির খবর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম এশিয়ায় যুদ্ধের ইতি টানতে এবার সরাসরি কূটনৈতিক ময়দানে নেমেছে আমেরিকা ও ইরান। [TECHTARANGA-POST:7855]সম্ভাব্য ৪৫ দিনের একটি সাময়িক সংঘর্ষবিরতির শর্ত নিয়ে দুই দেশের মধ্যে জোরদার আলোচনা চলছে বলে জানা গেছে। এই শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছে পাকিস্তান, মিশর এবং তুরস্কের মতো দেশগুলো। লক্ষ্য একটাই— আলোচনার মাধ্যমে সংঘাতের পথ পরিহার করে স্থায়ী শান্তির রাস্তা খুঁজে বের করা।[TECHTARANGA-POST:7851]মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আড়াগাছি ইতিমধ্যেই পরোক্ষভাবে বার্তার আদান-প্রদান শুরু করেছেন। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ৪৫ দিনের জন্য যুদ্ধ স্থগিত রাখা হবে। এই সময়সীমা সফল হলে দ্বিতীয় ধাপে পূর্ণাঙ্গ চুক্তির মাধ্যমে পাকাপাকিভাবে সংঘাত অবসানের পথে হাঁটবে দুই পক্ষ। [TECHTARANGA-POST:7844]তবে ট্রাম্পের গলায় যেমন আশার সুর, তেমনই রয়েছে কড়া হুঁশিয়ারিও। তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরান যদি চুক্তিতে না আসে, তবে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না ওয়াশিংটন। বর্তমানে দুই পক্ষের বেসামরিক পরিকাঠামো ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর হামলার যে ঝুঁকি তৈরি হয়েছে, তা এড়াতে এই কূটনৈতিক প্রচেষ্টাই এখন শেষ ভরসা। আপাতত গোটা বিশ্বের নজর এখন আগামী কয়েক ঘণ্টার ঘটনাক্রমের দিকে।