Hidden Stories (বাংলা)

পাহাড়ের গায়ে আছড়ে পড়ল বিমান! ছত্তিশগড়ে ভয়াবহ দুর্ঘটনা, বহু মৃত্যুর আশঙ্কা

রায়পুর: সোমবার দুপুরে ছত্তিশগড়ের যশপুর জেলার দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ল একটি ব্যক্তিগত বিমান (Private Jet)। নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি পাহাড়ের একটি গাছে ধাক্কা মারলে মুহূর্তের মধ্যে তাতে আগুন ধরে যায়। ঘন জঙ্গলের বুক চিরে ধোঁয়ার কুণ্ডলী আকাশ ছুঁতে দেখা গিয়েছে। এই দুর্ঘটনায় বিমানে থাকা যাত্রীদের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর প্রবল আশঙ্কা করা হচ্ছে।[TECHTARANGA-POST:8201]স্থানীয় সূত্রে খবর, যশপুর-নারায়ণপুর সংলগ্ন একটি পাহাড়ি বাঁক নেওয়ার সময় বিমানটি সরাসরি গাছে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দের পর এলাকাটি কালো ধোঁয়ায় ঢেকে যায়। বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। যশপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে। তবে, এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় এবং ঘন জঙ্গলে ঘেরা থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।[TECHTARANGA-POST:8202]প্রশাসন এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে সরকারিভাবে কোনও বিবৃতি দেয়নি। বিমানটি কোথা থেকে আসছিল এবং কার নামে নথিভুক্ত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ছত্তিশগড়ের ওই এলাকাটি জঙ্গল ও পাহাড়ে ঘেরা হওয়ায় উদ্ধারকারী দলকে হেঁটেই ঘটনাস্থলে পৌঁছাতে হচ্ছে বলে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটি বা খারাপ আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়েই এই বিপর্যয় ঘটে যায়। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত প্রাণহানির প্রকৃত তথ্য জানা সম্ভব হবে না।

পাহাড়ের গায়ে আছড়ে পড়ল বিমান! ছত্তিশগড়ে ভয়াবহ দুর্ঘটনা, বহু মৃত্যুর আশঙ্কা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার