Hidden Stories (বাংলা)

জলপাইগুড়িতে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন: ভস্মীভূত এলাকা, ষড়যন্ত্রের অভিযোগে সরব স্থানীয়রা রবিবার ভোরের

রবিবার ভোরের আলো ফোটার আগেই জলপাইগুড়ির দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন নজরুল পল্লিতে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। জঙ্গল লাগোয়া নজরুল পল্লির একটি অস্থায়ী প্লাস্টিক গুদামে আচমকা আগুন লেগে যাওয়ায় মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। [TECHTARANGA-POST:8419]প্লাস্টিক পোড়া গন্ধে কার্যত দম বন্ধ হওয়া পরিস্থিতির সৃষ্টি হয় স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বড় বড় বস্তায় পুরনো প্লাস্টিক মজুত করে রাখা হত। এদিন ভোরের দিকে হঠাৎই সেই প্লাস্টিকের পাহাড়ে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। আগুনের লেলিহান শিখা এতটাই ভয়াবহ ছিল যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সংলগ্ন জনবসতিতেও।[TECHTARANGA-POST:8420]খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। প্রথমে একটি ইঞ্জিন কাজ শুরু করলেও আগুনের ভয়াবহতা দেখে পরে আরও দুটি ইঞ্জিন তলব করা হয়। দমকল বাহিনীর প্রায় ঘণ্টাখানেকের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গুদামের অস্থায়ী ঘর এবং মজুত রাখা প্রচুর প্লাস্টিক পুড়ে ছাই হয়ে গিয়েছে। [TECHTARANGA-POST:8408]দমকল আধিকারিক রিপন বড়ুয়া জানিয়েছেন, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট। এদিকে, জনবসতির কাছে এই প্লাস্টিক মজুত করা নিয়ে এবং আগুনের কারণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেক বাসিন্দাই এই ঘটনার নেপথ্যে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। কীভাবে এই আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ ও স্থানীয় প্রশাসন।

জলপাইগুড়িতে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন: ভস্মীভূত এলাকা, ষড়যন্ত্রের অভিযোগে সরব স্থানীয়রা   রবিবার ভোরের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার